শিরোনাম
◈ সাকিবের দেশে ফেরার প্রশ্নে ক্রীড়া প্রতিমন্ত্রী—‘আর কোনো সুযোগ নেই’ ◈ ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর বিষয়ে যা বললেন প্রতিমন্ত্রী ◈ নিরাপত্তা নিশ্চিত করা হলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত: রয়টার্সকে সাকিব ◈ ‘শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই’ ◈ ‘কিসের হাসিনা, তার চেহারা কী দেখা গেছে?’—স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন ◈ বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য ফেসবুকের নতুন সুবিধা ◈ সিঙ্গাপুর-মালয়েশিয়ার উদাহরণ টেনে বেতন বাড়ানোর দাবি প্রতিমন্ত্রী নুরুল হক নুরের (ভিডিও) ◈ আমিও চাই, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আইনি পথে হাঁটুক: আইনমন্ত্রী (ভিডিও) ◈ মাদক কারবারির বাড়িতে পুলিশের দেহ তল্লাশি, যা জানা গেল

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৬, ০৭:২৬ বিকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০৭:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদিতে তিন বাংলাদেশি অপহৃত, ভিডিও কলে নির্যাতন দেখিয়ে মুক্তিপণ দাবি

বাঞ্ছারামপুর উপজেলার দুই ভাইসহ তিনজনকে সৌদি আরবের রাজধানী রিয়াদের বাথা মার্কেট এলাকা থেকে অপহরণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে খাবার খেতে যাওয়ার পথে ৮-৯জন লোক তাদের তুলে নিয়ে গেছে। অপহরণকারীরা পরিবারের কাছে মুক্তিপণ দাবি করছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। এই ঘটনায় তাদের পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

অপহরণের শিকার তিন প্রবাসী হলেন– বাঞ্ছারামপুর উপজেলার চর শিবপুর গ্রামের মোসলেম মিয়ার ছেলে মো. কাউছার ও মো. ইসলাম, সলিমাবাদ গ্রামের আলম মিয়ার ছেলে মো. মাসুদ। অপহরনকারীরা ভিডিও কলে মারধর করে টাকা চাচ্ছে পরিবারের কাছে।

জানা গেছে, সৌদি আরবে কর্মরত চর শিবপুর গ্রামের কাউছার, ইসলাম ও তাদের খালু ছলিবাবাদ গ্রামের মো মাসুদ। কাজ শেষে গত বৃহস্পতিবার রাতে খাবার খেতে যাওয়ার পথে সৌদি আরবের রাজধানী রিয়াদের বাথা মার্কেট এলাকা থেকে তাদের তুলে নিয়ে যায় অপহরণ চক্রের সদস্যরা। পরে বিভিন্ন মাধ্যমে স্বজনদের সঙ্গে যোগাযোগ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একটি পরিবার দেড় লাখ টাকা পরিশোধ করেছে বলে জানিয়েছেন স্বজনরা।

অপহরণের শিকার যুবকদের পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর থেকে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। শুক্রবার সকাল থেকেই ভিডিও কল দিয়ে মুক্তিপণ দাবি করা হচ্ছে এবং নিযাতনের দৃশ্য পরিবারকে দেখাচ্ছে। ঘটনাটি সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। সৌদি পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানতে পেরেছেন। একই সঙ্গে রিয়াদে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতাও চাওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।

শিবপুর গ্রামের কাউসার ও ইসলামের ফুফু ময়না বেগম জানান, তার ভাইয়ের ছেলেদের অপহরণের বিষয়টি শুক্রবার সকালে জানতে পেরেছেন। তার ভাতিজাদের মামা সৌদি আরবে থাকেন, তিনি বিষয়টির খোঁজখবর রাখছেন। অপহরণকারীরা টাকা-পয়সা চাচ্ছে, দুশ্চিন্তায় আছেন তারা।

ছলিমাবাদ গ্রামের মাসুদ মিয়ার স্ত্রী মাহমুদা বেগম বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে তার স্বামী ও দুই ভাগিনাকে অপহরণ করেছে কিছু ব্যক্তি। শুক্রবার সকালে তার স্বামীর ফোন থেকে তার নম্বরে ভিডিও কল দিয়ে ৫ লাখ টাকা দিতে বলে এবং তাদের মারধর করে দেখায়। অপহরণকারীরা হুমকি দিয়ে বলেছে টাকা দিলে ছাড়বে টাকা না দিলে মেরে ফেলবে।

ইসলাম ও কাউসারের মা জানান, তার দুই ছেলে ও বোনের জামাইকে অপহরণ করে তাদের কাছে টাকা চাওয়া হচ্ছে। তার ভাই হাসান সৌদি আরবে থাকেন, মুক্তিপণ হিসেবে তিনি দেড় লাখ টাকা দিয়েছেন। আরও টাকা দাবি করছে অপহরণকারীরা। তিনি বলেন, ‘আমরা গরিব মানুষ, এত টাকা পাব কোথায়? ছোট ছেলে ইসলাম ১ মাস আগে গেছে সৌদি আরবে, অন্যজন ৩ বছর আগে গেছে।’

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন জানান, সৌদি আরবে ৩ যুবককে অপহরণের বিষয়ে তাকে কেউ জানায়নি। বিষয়টি খোঁজ-খবর নেওয়া হচ্ছে। উৎস: সমকাল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়