শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৬, ০৩:৪৬ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউইয়র্কে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, রক্তাক্ত নেতা; গ্রেপ্তার ১ (ভিডিও)

নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক শিহাব গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় হামলার অভিযোগে অপর সাংগঠনিক সম্পাদক জাকিরকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুই পক্ষের মধ্যে পূর্বের সাংগঠনিক বিরোধের জেরে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে শিহাব রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক সম্পাদক জাকিরকে আটক করে পরে গ্রেপ্তার দেখানো হয়।

এ ঘটনায় যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে সংঘর্ষের বিষয়ে সংগঠনের কেন্দ্রীয় বা যুক্তরাষ্ট্র শাখার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ