শিরোনাম
◈ শিশু রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী ◈ রাস্তার পাশে কাঁদতে থাকা দুই শিশু উদ্ধার, মা ও সৎ বাবা গ্রেপ্তার ◈ এবার নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য যে সুখবর জানালো সরকার ◈ বিশ্বব্যাংকের গবেষণা: রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো বছরে লোকসান গুণছে ৮৮ হাজার ২০০ কোটি টাকা ◈ ‌সৌ‌দি প্রো লি‌গে চ্যাম্পিয়ন রোনাল‌দোর আল নাস্‌র ◈ ২৪ দিন পর উদ্ধার কলাবাগান থানার সেই নিখোঁজ এসআই ◈ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক অর্জন করল বাংলাদেশ ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ খেল‌তে বাংলা‌দেশ নারী দল এখন ভারতে, ২৮ মে প্রথম ম‌্যাচ মালদ্বী‌পের বিরু‌দ্ধে  ◈ অবসর ভেঙে জার্মানির বিশ্বকাপ দলে মানু‌য়েল নয়ার ◈ যুক্তরাষ্ট্রের বাধা উপেক্ষা করে জলবায়ু প্রস্তাব পাস করল জাতিসংঘ

প্রকাশিত : ২২ মে, ২০২৬, ০১:২৪ রাত
আপডেট : ২২ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমিরাতে প্রবাসী সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি সাংবাদিকদের প্রথম সংগঠন “প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)”–এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২০ মে) দুবাইয়ে অনুষ্ঠিত এক সভায় ১৭ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে ডিবিসি নিউজ ও ডেইলি অবজারভারের আরব আমিরাত প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার পুনরায় সভাপতি এবং বাংলা টিভি ও সিপ্লাস টিভির প্রতিনিধি এম আব্দুল মান্নান পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— উপদেষ্টা মুহাম্মদ নূরুল আবছার তৈয়বী, সহ-সভাপতি নাসিম উদ্দিন আকাশ (দৈনিক সূর্যোদয়), সহ-সভাপতি মোহাম্মদ ছালাহউদ্দিন (দৈনিক ইনকিলাব), সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন সিকদার (বিবিসি একাত্তর), সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনির উদ্দিন মান্না (প্রবাসের প্রহর), দপ্তর সম্পাদক মইনুল ইসলাম তালুকদার (ডিবিসি নিউজ, আবুধাবি), প্রচার সম্পাদক ওবায়দুল হক মানিক (৫২ টিভি), সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ সেলিম (বঙ্গ টিভি), অর্থ সম্পাদক ওবায়দুল হক (দৈনিক দেশকাল), সহ-অর্থ সম্পাদক নুরুল্লাহ শাহাজাহান খান (কে টিভি), সাংস্কৃতিক সম্পাদক মাহবুব সরকার (বিশ্ব বাংলা টিভি) এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাহেদ ছরোয়ার (কলম টিভি ও কলম বিডি নিউজ)।

এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন— মোহাম্মদ আলী রেজা (ঢাকা গেজেট), আব্দুল মান্নান (চট্টগ্রাম মঞ্চ), আলী রশিদ (নিউজ ২৪ চট্টগ্রাম), মো. আরমান চৌধুরী (দৈনিক আমার সময়) ও আরশাদুল হক (দৈনিক সূর্যোদয় দুবাই)।

সভায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ২০০১ সালে প্রতিষ্ঠিত প্রবাসী সাংবাদিক সমিতি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি সাংবাদিকদের প্রথম সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও অধিকার নিয়ে কাজ করে আসছে। বিশেষ করে অসহায় ও সমস্যাগ্রস্ত প্রবাসীদের পাশে থেকে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও প্রবাসীদের কল্যাণে এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়