শিরোনাম
◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে? ◈ অন্তর্বর্তী অধ্যায়ের অবসান, দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ ◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস? ◈ প্রথমবার এমপি হয়েই তারেক রহমানের মন্ত্রিসভায় স্থান পেলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৪৭ বিকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় অভিযানে ২২২ বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ার তেরেঙ্গানো রাজ্যে পরিচালিত অভিযানে ২২২ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে ইমিগ্রেশন। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

তেরেঙ্গানো ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নুর সাংবাদিকদের জানান, অভিযানে মোট ৩১৬ জন বিদেশি নাগরিককে তল্লাশি করা হয়। এর মধ্যে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ লঙ্ঘনের অভিযোগে ২২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ২২২ জন বাংলাদেশি, তিনজন ইন্দোনেশিয়ান এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন।

তিনি আরও জানান, অভিযানে বিভিন্ন সংস্থার সমন্বয়ে মোট ৬৪ জন কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন। অংশগ্রহণকারী সংস্থাগুলোর মধ্যে ছিল জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন), জনশক্তি বিভাগ (জেটিকে) এবং নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ড (সিআইডিবি)।

প্রাথমিক তদন্তে যেসব অপরাধ চিহ্নিত হয়েছে, তার মধ্যে রয়েছে বৈধ ব্যক্তিগত নথিপত্র না থাকা, নির্ধারিত সময়ের অতিরিক্ত অবস্থান (ওভারস্টে) এবং ভিসার অপব্যবহার। এসব অপরাধ ইমিগ্রেশন আইন ১৯৬৩-এর রেগুলেশন ৩৯(বি) ধারার আওতায় পড়ে।

মোহাম্মদ ইউসরি জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত তেরেঙ্গানো ইমিগ্রেশন বিভাগ মোট ৪১৫ জন অনিবন্ধিত অভিবাসী শ্রমিককে গ্রেফতার করেছে। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভারত ও নেপালের নাগরিকরা রয়েছেন।

গ্রেফতারদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কুয়ালা বেরংয়ের আজিল ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়