শিরোনাম
◈ স্লাভেন বি‌লিচ আবা‌রো ক্রোয়েশিয়ার কোচ হলেন  ◈ আ‌লো‌চিত সেই রেফা‌রি এবার ফ্রান্স-স্পেনের ম্যাচ পরিচালনা কর‌বেন ◈ দল গোছাতে হাইব্রিড-গুপ্তদের বিষয়ে সতর্ক করলেন তারেক রহমান ◈ এলডিসির উত্তরণে বৈশ্বিক অর্থায়ন ও আর্থিক কাঠামো সংস্কারের দাবি ◈ পরিবেশ রক্ষায় নতুন উদ্যোগ: মাটির বলের ভিতরে বীজ, জমিতে মাথা তু‍লবে গাছ! ◈ অনলাইনে মাদক কেনাবেচায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস ◈ হরমুজ প্রণালিতে মার্কিন নিয়ন্ত্রণের ঘোষণা, বাণিজ্যিক জাহাজে ২০% ফি প্রস্তাব ট্রাম্পের ◈ বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা, ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড ◈ রাজশাহীতে শ্রমিক ইউনিয়ন নির্বাচন ঘিরে সংঘাত, বন্ধ আন্তঃজেলা বাস ◈ উত্তাল সমুদ্রে নিখোঁজের ৮ দিন পর ট্রলারে ৯ জেলের মরদেহ, ৬ জন এখনও নিখোঁজ

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০২:২৬ রাত
আপডেট : ০২ জুলাই, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলের হামলা: কাতারে বাংলাদেশিদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ 

কাতারের দোহায় মিসাইল হামলায় চালিয়েছে দখদার ইসরায়ে‌ল। এমন পরিস্থিতিতে দেশটিতে বসবাসরত সব বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার জন্য অনুরোধ করেছে দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার (৯ সে‌প্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে প্রয়োজন ব্যতীত বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে দোহার বাংলাদেশ দূতাবাস।

কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাতার সরকারের বিবৃতি/নির্দেশনা অনুযায়ী চলার জন্য সবাইকেই অনুরোধ করে‌ছে দূতাবাস। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা কাতারের প্রচলিত আইন বহির্ভূত ব‌লে প্রবাসীদের স্মরণ ক‌রি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে।

জরুরি প্রয়োজনে 33662000 এবং দূতাবাসের হটলাইন নম্বর +974, ই-মেইল: mission.doha@mofa.gov.bd এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়