শিরোনাম
◈ প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:৪০ দুপুর
আপডেট : ০১ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর যুবক আ‌ফ্রিকার মোজাম্বিকে সন্ত্রাসীর গুলিতে নিহত

কল‌্যাণ‌ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধি : বাংলা‌দে‌শের চট্টগ্রা‌মের বাঁশখালী উপ‌জেলার শীলকুপ ইউ‌নিয়‌নের মনকিচর এলাকার আবু ছালেক (২৩) আফ্রিকার মোজাম্বিকে সন্ত্রাসীর গুলিতে নিহত হ‌য়ে‌ছে ।
বুধবার রাত ৮টা ৪০ মিনিটের সময় মোজাম্বিকের সিমুই শহরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন আবু ছালেক।আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় সিমুই সেন্ট্রাল হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

নিহত আবু ছালেক চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আলী সিকদার পাড়ার জাকের আহমদ সিকদারের ছেলে। রংগিয়াঘোনা মনছুরিয়া ফাযিল মাদরাসার মেধাবী শিক্ষার্থী আবু ছালেক জীবিকার তাগিদে মোজাম্বিকে পাড়ি দেন।

সন্ত্রাসীর গুলিতে আবু ছালেক নিহত হওয়ার খবর এলাকায় ও প‌রিবা‌রের সদস‌্যদের মা‌ঝে পৌঁছ‌লে এলাকায় শো‌কের ছায়া নে‌মে এ‌সে‌ছে । প‌রিবা‌রের পক্ষ থে‌কে নিহ‌তের লাশ দে‌শে আনার আকু‌তি জানা‌লে ও সেটার ব‌্যাপা‌রে এখন সিদ্ধান্ত জানা যায়‌নি । উ‌ল্লেখ‌্য চট্টগ্রা‌মের বাঁশখালী উপ‌জেলার ক‌য়েকশ ব‌্যবসায়ী র‌য়ে‌ছে আফ্রিকার মোজাম্বিকে। বিগত কিছু‌দিন আ‌গে সন্ত্রাসী‌দের দ্বারা লুঠপা‌টের শিকার হ‌য়ে ক‌য়েকশত কো‌টি টাকার ক্ষ‌তির মু‌খে‌ পড়ে ব‌লে মোজাম্বিকে অবস্থানরত ব‌্যবসায়ীরা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়