শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৭:১৫ বিকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের সম্মাননা পাওয়ায়

সাংবাদিক কেরামত উল্লা বিপ্লবকে সাকজেএফের সংবর্ধনা 

সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: অভিবাসন ও জলবায়ু বিষয়ক সাংবাদিকতায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বিশেষ সম্মাননায় ভূষিত হওয়ায়  এটিএন বাংলার কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর কেরামত উল্লাহ বিপ্লবকে সংবর্ধনা দিয়েছে সাউথ এশিয়ান ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট ফোরাম (সাকজেএফ)।

শনিবার বিকেলে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় সাকজেএফের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সম্রাট, কোষাধ্যক্ষ মাছুম বিল্লাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

গত মাসে যুক্তরাষ্ট্রের ইভেন্ট ইউ এস এ এন্টারটেইনমেন্ট আয়োজিত ৭ম আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাংবাদিক বিপ্লবকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের একটি হোটেলে জমকালো অনুষ্ঠানে শিক্ষা, স্বাস্থ্য, সাংবাদিকতা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের জন্য ৩৬ জনকে এ সম্মাননা প্রদান করা হয়।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নাগরিকদের জন্য ‘প্রেসিডেন্সি সম্মাননা’ একটি বিরল সম্মাননা। সমাজসেবামূলক বিভিন্ন পেশায় অনন্য অবদানের জন্য বিশ্বের বিশিষ্ট নাগরিকদের এ পদক প্রদান করা হয়। যা বাংলাদেশি নাগরিকদের জন্য অনেক গৌরবের।

পরিবেশ, প্রকৃতি ও জলবায়ু নিয়ে সংবাদ তৈরি এবং উপস্থাপন করে থাকেন কেরামত উল্লাহ বিপ্লব। বিশ্বময় বিচরণ করেন তিনি। প্রবাসীবান্ধব সাংবাদিক হিসেবেও তার অনেক সুখ্যাতি রয়েছে।

এমবি/এনএইচ

  • সর্বশেষ