শিরোনাম
◈ আসিয়ান সদস্যপদে মালয়েশিয়ার সমর্থন, তিস্তায় সর্বোচ্চ সহযোগিতা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী ◈ কৃষি ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের পাশে বিশ্বব্যাংক, সহায়তা ১১০ কোটি ডলার ◈ দেশের স্বার্থ রক্ষাই আমাদের দায়িত্ব, চীন-মালয়েশিয়া সফরের সব অর্জন জনগণের: সংসদে প্রধানমন্ত্রী ◈ বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস ◈ আমরা সবাই চাই, আমাদের রিলেশন হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে: মির্জা ফখরুল ◈ জাতীয় পরিচয়পত্র ১৫ বছর পূর্ণ হলেই নবায়ন বাধ্যতামূলক করতে ভাবছে নির্বাচন কমিশন! (ভিডিও) ◈ ক্রীড়াবিদদের সুযোগ দিলে বিশ্বে বাংলাদেশের মর্যাদা আরও বাড়বে: সেনাপ্রধান ◈ হরমুজ প্রণালী‌তেকার্গো জাহাজে ইরানের হামলার পর পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ◈ ধর্মীয় কার‌ণে মুসলিম ফুটবলারদের জন্য বিশ্বকা‌পে ম্যাচ সেরার আলাদা পুরস্কার   ◈ রাজধানীজুড়ে কালিমাখচিত সাদা পতাকা, কারা লাগাচ্ছে জানে না পুলিশ, উদ্দেশ্য নিয়ে তদন্তে প্রশাসন

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৫, ১১:১৯ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

স্মৃতির পাতায় অম্লান থাকবে আমাদের দুই প্রিয় সহকর্মী

মনিরুল ইসলাম  : বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সিনিয়র সদস্য সৈয়দ মাহমুদ শফিক ও বাদল আহমেদ-এর মৃত্যুতে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে।

বাচসাস কার্যনির্বাহী কমিটি (২০২৪–২০২৬)-এর আয়োজনে শুক্রবার  বিকেলে মগবাজারে বাচসাস কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রয়াত দুই সদস্যকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন সমিতির সদস্যরা। তাঁদের কর্মময় জীবনের নানা স্মৃতিচারণে আবেগঘন হয়ে ওঠে পুরো অনুষ্ঠান।

সভায় মরহুমদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হওয়ার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বাচসাস এর সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল্লাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়