শিরোনাম
◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা ◈ ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প ◈ ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত ◈ ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত ◈ বাংলাদেশিদের জন্য ভিসা স্বাভাবিক করছে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর শ্রীলঙ্কার কো‌চের দায়িত্ব ছাড়ছেন জয়সুরিয়া   ◈ ইরানের সর্বোচ্চ নেতা কিভাবে নির্বাচিত করা হয় ◈ মসজিদুল আকসায় তারাবির নামাজ বন্ধ করল ইসরায়েল ◈ ৫ জেলার ডিসি প্রত্যাহার ◈ ইরানের গার্ডিয়ান কাউন্সিলে অন্তর্বর্তীকালীন নেতৃত্বে আলিরেজা আরাফি

প্রকাশিত : ০৮ মে, ২০২৫, ০৭:১৫ বিকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কার ফোনে বিমানবন্দর থেকে ছাড়া পেলেন আবদুল হামিদ? হান্নান মাসউদের পোস্ট

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে কার ফোন পেয়ে বিমানবন্দর থেকে ছেড়ে দেয়া হয়েছে সেটা জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ। বিমানবন্দরে আবদুল হামিদকে আটকানো হয়েছিলো বলেও জানান মাসউদ।

বুধবার দিবাগত রাতে দেশে ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি থাইল্যান্ডে গেছেন বলে জানা গেছে। তবে বিমানবন্দরে আবদুল হামিদকে আটকানো হয়েছিল বলে দাবি করেছেন মাসউদ। তার দাবি, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অফিস থেকে ফোন পেয়েই সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে ছেড়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আব্দুল হামিদকে বিমানবন্দরে আটকানো হলো, তারপর নাকি চুপ্পুর অফিস থেকে ফোন কল পেয়ে ছেড়ে দেওয়া হলো। এর পরও কি ইন্টেরিমকে জুলাই বিপ্লবীরা সাপোর্ট করে যাবে।

পোস্টে মাসউদ আরও বলেন, ‘স্যরি, হয় চুপ্পুকে সরান-লীগকে ব্যান করেন, আর না হয় নিজেরা সরে যান।’

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ। এর আগে রাত ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আবদুল হামিদ। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে দেশ ছাড়ার ‘সবুজ সংকেত’ পান তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়