শিরোনাম
◈ দেশ ও মানুষের কল্যাণে মানবিকতা নিয়ে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত, ১১ দলীয় জোটের একক প্রার্থী চূড়ান্ত হবে রোববার ◈ কানাডায় ভারতীয়দের ওপর কড়াকড়ি, ৬ মাসে বহিষ্কার ৩,৩২৩ ◈ বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খসড়া নীতিমালা নিয়ে আলোচনাকে 'কাল্পনিক ও অসত্য' বলল সরকার ◈ বাংলাদেশে প্রথমবার চালু হচ্ছে ই-ভিসা, ৫০ লাখ ডলার বিনিয়োগে মিলবে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা ◈ ‘যৌন ডাক্তার’ বলে অপপ্রচার, ফেসবুকে নিজের নামে প্রতারণামূলক ১৬০ বিজ্ঞাপনের অভিযোগ তাসনিম জারার ◈ সালাহউদ্দিন আহমদকে গুম: তদন্তে উঠে এসেছে যাদের নাম ◈ ৪ হাজার ৫৮৪ কোটি টাকায় ৮০০ ই-বাস কিনছে সরকার ◈ এবার বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ফিফা সভাপ‌তির বিরুদ্ধে  ◈ অ‌ক্টোব‌রে ব্রা‌জিল ৯০ জনের দল নিয়ে কলকাতায় আসছে!

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ১১:৩৯ রাত
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু: কারাগার থেকে শোক ও নিন্দা জানিয়ে ইমরান খানের ফেসবুক স্ট্যাটাস

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

আজ রোববার (১ মার্চ) বর্তমানে কারাগারে থাকা ইমরান খানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করা হয়।

দলটির বিবৃতিতে বলা হয়, এই হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনকে দুর্বল করেছে, আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করেছে এবং বিশ্বকে আরও অরাজকতা ও সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। পিটিআই ইরানের জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছে, এই শোক ও অনিশ্চয়তার মুহূর্তে তারা ইরানের পাশে রয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ইরানি জনগণের সর্বোচ্চ নেতার মৃত্যু ইরানের জন্য গভীর শোকের, একই সঙ্গে পাকিস্তানের ভ্রাতৃপ্রতিম জনগণের জন্যও এটি বেদনার।

পিটিআই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি অবিলম্বে যেকোনো বেআইনি আগ্রাসন বা উত্তেজনামূলক পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়েছে। শোকাবহ পরিস্থিতিতে সড়ক ও জনসমাগমস্থলে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির কারণে বেসামরিক হতাহতের ঝুঁকি বেড়েছে বলে সতর্ক করা হয়।

দলটি বলেছে, ‘সবচেয়ে কঠিন ও বর্বর সময়েও বেসামরিক জীবনের পবিত্রতা রক্ষা করতে হবে এবং প্রতিশোধের বদলে সংযম প্রদর্শন করতে হবে।’

একই সঙ্গে ইরানকেও দায়িত্বশীল ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোর বেসামরিক আবাসন ও জনসমাগমস্থলে ড্রোন হামলার খবর উদ্বেগজনক উল্লেখ করে পিটিআই বলেছে, নিরীহ মানুষের জীবন সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে চালানো আগ্রাসনে কোনো ধরনের সহায়তা প্রদান থেকে সব রাষ্ট্রকে বিরত থাকতে হবে।

আন্তর্জাতিক আইন, রাষ্ট্রের সার্বভৌমত্ব, সংযম ও বেসামরিক জীবনের সুরক্ষার পক্ষে নিজেদের নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করে পিটিআই জানিয়েছে, বর্তমান সংকট উত্তরণে কূটনীতি, জবাবদিহিতা ও দ্রুত উত্তেজনা প্রশমনের উদ্যোগই একমাত্র পথ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়