শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৩, ০২:৫৫ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২৩, ০৩:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব ২৭-২৯ জানুয়ারি

অনলাইন ডেস্ক: বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার আয়োজনে শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ২৭ থেকে ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব। এই উৎসবের দ্বিতীয় দিনে আয়োজকরা নতুন প্রজন্মের প্রতিভাবান রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের হাতে তুলে দেবেন ‘কলিম শরাফী স্মৃতি পুরস্কার ১৪২৯’।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি সাজেদ আকবরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. মকবুল হোসেনের সঞ্চালনায় সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি শুক্রবার বিকেল ৫টায় উৎসব উদ্বোধন করবেন। তথ্য ও সম্প্রচার সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নেবেন।

একক ও দলীয় সঙ্গীতানুষ্ঠান এবং আবৃত্তি দিয়ে সাজানো উৎসবটি প্রতিদিন বিকেল ৫টা থেকে সবার জন্য উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছেন আয়োজক সংস্থার সভাপতি ও জাতীয় সংসদের প্রয়াত উপনেতা বেগম সাজেদা চৌধুরীর ছেলে সাজেদ আকবর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়