শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২৭ মে, ২০২৪, ০৮:০৩ রাত
আপডেট : ২৭ মে, ২০২৪, ০৮:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কবিতা: বৃত্ত

বৃত্ত

এ এস এম আব্দুল হালিম 

সরল রেখা হাসে খল খল,
সে বড় চন্ঢল,সদা উচাটন,
বৃত্তকে দেখিয়া আড় চোখে 
চায়,,বারে বারে কয়,"" কেমনে
এমন কুব্জ নুব্জ দেহ তোমার কপালে,
হাটিতে গেলে তব মাথা যায় নীচে? দেখ,
মোর দেহ সুন্দর কত, সরল  সোজা।""

বৃত্ত স্মিত হেসে কয়, চেয়ে দেখ, মোর
দেহে তব অস্তিত্ব ছড়ানো সর্বাঙ্গে।
জেনে রেখ,তূমি-আমি মিলে রচিয়াছি এ গৃহ, 
দোহে মিলে সফলকাম, নহে একা  কেহ ।।

  • সর্বশেষ