শিরোনাম
◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৯ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে পাকিস্তানকে সাত উইকেটে হারানোর পর ভারতীয় ক্রিকেটারদের স‌ঙ্গে হ‌্যান্ড‌শেক না করার সিদ্ধান্ত ঘিরে ক্রিকেটবিশ্বে বড় বিতর্কের সৃষ্টি হয়েছে। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে কোনো রকম সৌজন্য বিনিময় না হওয়ায় পাকিস্তান ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এবং বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দৃষ্টিতে নিয়ে গেছে। এসিসি ও আইসিসির কাছে সরকারিভাবে অভিযোগও করেছে পিসিবি। -- নিউজ১৮

পাকিস্তান দলের ম্যানেজার নবীদ আকরাম চিমা ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। চিমার অভিযোগ, ভারতের আচরণ ‘খেলার চেতনার পরিপন্থী’। পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসির কাছে দাবি জানিয়েছে পাইক্রফটকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার, কারণ তারা মনে করছে তিনি আচরণবিধি যথাযথভাবে প্রয়োগ করেননি।

ভারতের পক্ষ থেকে হ্যান্ডশেক এড়িয়ে যাওয়ার সিদ্ধান্তকে অনেকেই রাজনৈতিক প্রেক্ষাপটে দেখছেন। গত এপ্রিল মাসে কাশ্মীরের পহেলগাঁওতে পাকিস্তানি জঙ্গিদের হামলায় ২৬ জন ভারতীয় নিহত হন। সেই প্রেক্ষিতেই ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের সৌজন্যমূলক আচরণ না করার সিদ্ধান্ত নেয়। ম্যাচ শেষে সূর্যকুমার যাদব জয়টিকে শহীদদের ও ‘অপারেশন সিন্দুর’-এ অংশ নেওয়া ভারতীয় সেনাদের প্রতি উৎসর্গ করেন।

আইসিসির আচরণবিধির ২.১.১ ধারা অনুযায়ী, খেলার চেতনা ও সৌজন্যতার বিরুদ্ধে যেকোনো আচরণকে ‘লেভেল ১ অপরাধ’ হিসেবে গণ্য করা হয়। 

এই ধারা অনুযায়ী আম্পায়ার, প্রতিপক্ষ ও খেলার প্রতি সম্মান দেখানো বাধ্যতামূলক। যদিও এই ধারা কিছুটা ব্যাখ্যামূলক ও রেফারির নিজস্ব বিচারবোধের ওপর নির্ভরশীল, তবুও আইসিসির পক্ষ থেকে তদন্ত হতে পারে।
এই ধরণের অপরাধের শাস্তির মধ্যে থাকতে পারে আনুষ্ঠানিক সতর্কবার্তা, ম্যাচ ফি-এর সর্বোচ্চ ৫০% জরিমানা এবং এক বা দুই ডিমেরিট পয়েন্ট। তবে বড় ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার সম্ভাবনা কম, কারণ এটিকে ছোটখাটো অপরাধ হিসেবে দেখা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়