শিরোনাম
◈ তিন মাসে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ◈ কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ◈ ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬ ◈ ‘বিদেশে এক টাকাও খুঁজে পেলে রাজনীতি ছেড়ে দেবো’: আসিফ মাহমুদ ◈ হিমালয়ের বরফ দ্রুত গলছে, ঝুঁকিতে ভারতের অর্থনীতি! ◈ ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা ◈ হাসিনার ইস্যু ও প্রধানমন্ত্রীর সফর স্থগিত, তবু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় ভারত : এনডিটিভির প্রতিবেদন ◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৪, ০৫:০৯ বিকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৪, ০৬:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তপ্ত শহর নিয়ে কবি হাসান আল বান্নার কবিতা

তপ্ত শহর

- হাসান আল বান্না

এই শহরে ছবি নেই, কবিতা নেই 
আকাশ থেকে বৃষ্টি নেই
আছে শুধুই তৃষ্ণা - কাঠফাটা তপ্ত মরুভূমি
সবুজ মাঠ নেই - মায়া মাখা জলাশয় নেই
আছে শুধু জুলুমতন্ত্রের ঝঞ্ঝানী
তাই তো- 
এই শহর আজ সাহার মরুভূমি

হে সারথী 
ফিরে এসো সবুজের সাথে 
ফিরে এসো ভালোবাসার পরসে
ফিরে এসো মায়ার জালে-আর মানবিকতার ডালে
তবে আবারও - আবার ভরে উঠবে 
মেঘাচ্ছন্ন আকাশ আর বৃষ্টির বারিধারা 
সবুজের কানন আর রহমতের পুষ্পধারা

  • সর্বশেষ