শিরোনাম
◈ একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী (ভিডিও) ◈ ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক (ভিডিও) ◈ হামের উপসর্গে একদিনে আরও ৫ মৃত্যু, মোট প্রাণহানি ৯৪৩ ◈ কাউকে বন্ধ বা থামিয়ে রাখার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী ◈ রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ◈ পাথরঘাটায় ট্রলারডুবি: ২২ ঘণ্টা পর ৫ জেলের লাশ উদ্ধার ◈ চার বছর পর গম-আটা-ময়দা রপ্তানিতে ভারতের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাংলাদেশে বাড়তে পারে আমদানির সুযোগ ◈ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ◈ চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০১ রাত
আপডেট : ১৭ জুলাই, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪ ঘণ্টার আংশিক সূর্যগ্রহণ: কোথায় কোথায় দেখা যাবে এই বিরল দৃশ্য?

মাত্র কয়েকদিন আগেই চন্দ্রগ্রহণ দেখেছে বিশ্ব। এবার সূর্যগ্রহণের বিরল দৃশ্য দেখার অপেক্ষায় বিশ্ববাসী। জ্যোতির্বিজ্ঞানীরা বলছে ২১ সেপ্টেম্বর হতে পারে সূর্যগ্রহণ। তাই অনেকেই প্রশ্ন করছেন, বাংলাদেশ থেকে কি সূর্যগ্রহণ দেখা যাবে?

জানা গেছে, পৃথিবীতে হতে যাওয়া এ সূর্যগ্রহণটি হবে আংশিক সূর্যগ্রহণ।

তথ্য অনুযায়ী ওইদিন থাকবে অমাবস্যাও। সূর্যগ্রহণের দিন পৃথিবীর একাংশ অন্ধকারে ঢেকে যাবে। গ্রহণটি ৪ ঘণ্টা ২৪ মিনিট স্থায়ী হবে।

মঙ্গলবার ১৫ (সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সূর্যগ্রহণের সময় জানানো হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ১১:২৯ মিনিটে আংশিক সূর্যগ্রহণটি শুরু হবে। গ্রহণ শেষ হবে দিবাগত রাত ৩:৫৩ মিনিটে। পূর্ণ আংশিক সূর্যগ্রহণের দৃশ্য দেখা যাবে ১:৪১ মিনিটে।

কোথায় কোথায় দেখা যাবে সূর্যগ্রহণ?

২১ সেপ্টেম্বরের এই সূর্যগ্রহণ বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে না। তবে এই গ্রহণ নিউজিল্যান্ড, অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ প্রশান্ত মহাসাগর এলাকা, আফ্রিকাসহ বিশ্বের একাধিক প্রান্ত থেকে দেখা যাবে। সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ