শিরোনাম
◈ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ◈ চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ◈ ইং‌লিশ লি‌গে চেল‌সি ফুলহ্যামকে হারালো ৩-২ গো‌লে ◈ শিক্ষার্থীদের সঙ্গে ভাইরাল প্রধান শিক্ষকের কাণ্ড (ভিডিও) ◈ একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা ১ সেপ্টেম্বর থেকে চাহিদামতো টাকা তুলতে পারবেন ◈ আমার ছেলেকে হত্যার চেষ্টা করছে ইরান: নেতানিয়াহু ◈ চট্টগ্রাম-মোংলা-পায়রা বন্দর ব্যবহারে ভারতের সুবিধা, আওয়ামী লীগ আমলের তিন চুক্তি নিয়ে উঠছে প্রশ্ন! ◈ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা তৈরি করা হচ্ছে : তথ্য উপদেষ্টা ◈ প্রতি ম‌্যা‌চের জন‌্য ৪.৮৫ কো‌টি টাকা, নতুন টাইটেল স্পনসর খুঁজছে ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ রাজধানীসহ সারা‌দে‌শে প্রতিদিন গড়ে খুন হচ্ছে ১০ জন, সহিংসতা ও হত্যাকাণ্ড কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না?

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৬, ০১:২৯ দুপুর
আপডেট : ২৫ আগস্ট, ২০২৬, ০১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইমরান খানের অধিকার রক্ষায় এবার পাশে দাঁড়ালেন সাবেক স্ত্রী জেমিমা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তার সাবেক স্বামীর সঙ্গে কারাগারে ‘অন্যায় আচরণ’ নিয়ে যুক্তরাজ্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। সরকারি নির্বাহী তথ্য অনুসন্ধান করা

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ও পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডকে ট্যাগ করে জেমিমা লেখেন, ‘ব্রিটেন আর কতদিন নীরব থাকবে?’

এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, ইমরান খানের পরিবার ও তার দল দীর্ঘদিন ধরে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে। গত সপ্তাহে পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাকে আদিয়ালা কারাগার থেকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার নির্দেশ দেন। 

তবে কারাগারের বাইরে ভিড় জমায় নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে কর্তৃপক্ষ তাকে সরকারি হাসপাতাল পিআইএমএসে নেয়। পরে মেডিকেল বোর্ডের ছাড়পত্র পাওয়ার পর তাকে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে পাঠানো হয়।

৭৩ বছর বয়সি ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির কারাগারে আছেন। একাধিক মামলায় তার সাজা হয়েছে। 

ইমরান ও তার দল এসব মামলাকে ২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করে আসছে।

জেমিমা দাবি করেন, তার দুই ছেলে কাসিম ও সুলেমানের বাবা ইমরান খান গত তিন বছর ধরে তার রাজনৈতিক প্রতিপক্ষদের কারণে মিথ্যা অভিযোগে কঠোর শাস্তি ভোগ করছেন।

তিনি বলেন, ‘ইমরান খান তিন বছর ধরে একাকী বন্দিত্ব সহ্য করছেন।’ তার অভিযোগ, প্রায় ১০ মাস ধরে ইমরানের পরিবারের সদস্যদের তার সঙ্গে দেখা বা যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। এমনকি তাকে বই, আইনজীবী ও চিকিৎসকদের কাছ থেকেও বঞ্চিত করা হয়েছে বলে দাবি করেন তিনি।

জাতিসংঘের নেলসন ম্যান্ডেলা রুলসের কথা উল্লেখ করে জেমিমা বলেন, আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী টানা ১৫ দিনের বেশি একাকী বন্দিত্ব নিষিদ্ধ এবং এটি নির্যাতনের পর্যায়ে পড়ে। 

অথচ ইমরানকে ১৫ দিন নয়, তিন বছর ধরে এমন পরিস্থিতির মধ্যে রাখা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

জেমিমা বলেন, পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইতোমধ্যে ইমরানের পূর্ণাঙ্গ চিকিৎসা, তার ব্যক্তিগত চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ, নিয়মিত পারিবারিক সাক্ষাৎ এবং সপ্তাহে দুইবার ছেলেদের সঙ্গে ফোনে কথা বলার নির্দেশ দিয়েছেন। 

কিন্তু এসব নির্দেশ মানা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। ইমরান খানের সাবেক স্ত্রীর মতে, ‘এটি আর শুধু পাকিস্তানের রাজনৈতিক বিষয় নয়; এটি এখন মানবাধিকার সংকট।’

জেমিমা ব্রিটিশ সরকারের প্রতি ইমরান খানের সঙ্গে যুক্তরাজ্যের দীর্ঘ সম্পর্কের কথাও স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ইমরান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, বিশ্ববিদ্যালয়টির ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন এবং ইংল্যান্ডে বহু বছর কাউন্টি ক্রিকেট খেলেছেন।

তার মতে, ব্রিটেনের সঙ্গে ইমরানের সম্পর্ক পাঁচ দশকেরও বেশি পুরোনো। পাকিস্তানে বিনামূল্যে ক্যানসার হাসপাতাল এবং একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ তার দাতব্য কর্মকাণ্ড আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে বলেও উল্লেখ করেন জেমিমা।

তিনি বলেন, যুক্তরাজ্য সরকারকে তিনি এর আগেও একাধিকবার হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।

জেমিমার দাবি, ‘এখন যুক্তরাজ্যকে প্রকাশ্যে ও স্পষ্টভাবে কথা বলতে হবে। পাকিস্তানকে নিজেদের সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে হবে—ইমরানের চিকিৎসাসেবা ও পরিবারের সঙ্গে দেখা করার অধিকার ফিরিয়ে দিতে হবে, দীর্ঘদিনের একাকীত্বের অবসান ঘটাতে হবে এবং তার মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে।’

 

  • সর্বশেষ