শিরোনাম
◈ বছর শেষে বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ◈ ‘বিএনপিকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে গ্রেপ্তার হাওয়া নারীর জামিন ◈ জিন্সের প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করে ১২ কেজি স্বর্ণ পাচার, দুই চীনা যাত্রী আটক ◈ চীনে চাকরির প্রলোভনে ১২ নারীকে নির্যাতন, রাজধানীতে ৫ লাখ ইয়াবা ও বিদেশি মদ উদ্ধার ◈ ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ◈ বাংলাদেশ-জাপানের ৬ সহযোগিতা দলিল স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি ◈ অলৌকিক ঝুলন্ত পাথরের রহস্য, আসলে কী ঘটেছিল? (ভিডিও) ◈ ‘ডা. জুবাইদার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, উনি সরকারের অংশ নন’: তারেক রহমান (ভিডিও) ◈ এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়: নজরদারির সুপারিশ

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৬, ০১:২০ দুপুর
আপডেট : ২৫ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার্থীদের সঙ্গে ভাইরাল প্রধান শিক্ষকের কাণ্ড (ভিডিও)

শিক্ষার্থীদের স্কুলের প্রতিটি দিনকে আনন্দময় ও স্মরণীয় করে তুলতে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এক প্রধান শিক্ষক নিয়েছেন অভিনব উদ্যোগ। শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার তার এই ব্যতিক্রমী প্রয়াস ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা নেটিজেনদের মন জয় করে নিয়েছে।

পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়কে শিক্ষার্থীদের কাছে প্রিয় ও আনন্দদায়ক একটি জায়গা হিসেবে গড়ে তুলতেই প্রধান শিক্ষকের এই ভিন্নধর্মী প্রচেষ্টা। নেটিজেনরা তাকে প্রশংসায় ভাসানোর পাশাপাশি এ ধরনের ইতিবাচক চর্চা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছেন।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের প্রিন্সিপাল জ্যাক বাউরমাস্টার স্কুলের হলওয়ে বা করিডরে দাঁড়িয়ে শিক্ষার্থীদের হাই-ফাইভ ও ফিস্ট বাম্প দিয়ে স্বাগত জানাচ্ছেন। শুধু তাই নয়, ক্যাফেটেরিয়াতেও শিক্ষার্থীদের পাশে গিয়ে কথা বলছেন এবং তাদের সঙ্গে সময় কাটাচ্ছেন।

শিক্ষার্থীদের প্রতি এই আন্তরিকতা ও ইতিবাচক আচরণই নজর কেড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের। তাঁর এই উদ্যোগের মূল বার্তা—“স্কুল হওয়া উচিত এমন একটি জায়গা, যেখানে বাচ্চারা থাকতে চায়।

Advertisement

অনেকের মতে, স্কুল শুধু পড়াশোনার জায়গা নয়; এটি এমন একটি পরিবেশ হওয়া উচিত, যেখানে শিশুরা নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং আনন্দময় অনুভূতি নিয়ে আসতে পারে।

প্রধান শিক্ষকের এই ছোট ছোট উদ্যোগই শিক্ষার্থীদের একটি বড় বার্তা দেয়—তারা শুধু স্কুলের শিক্ষার্থী নয়, তারা এই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ। আর তাই শাসনের বদলে ভালোবাসা, দূরত্বের বদলে বন্ধুত্ব আর চাপের বদলে ইতিবাচক পরিবেশ—শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগই হয়ে উঠতে পারে অনুপ্রেরণার নতুন উদাহরণ।

  • সর্বশেষ