শিরোনাম
◈ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ◈ চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ◈ ইং‌লিশ লি‌গে চেল‌সি ফুলহ্যামকে হারালো ৩-২ গো‌লে ◈ শিক্ষার্থীদের সঙ্গে ভাইরাল প্রধান শিক্ষকের কাণ্ড (ভিডিও) ◈ একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা ১ সেপ্টেম্বর থেকে চাহিদামতো টাকা তুলতে পারবেন ◈ আমার ছেলেকে হত্যার চেষ্টা করছে ইরান: নেতানিয়াহু ◈ চট্টগ্রাম-মোংলা-পায়রা বন্দর ব্যবহারে ভারতের সুবিধা, আওয়ামী লীগ আমলের তিন চুক্তি নিয়ে উঠছে প্রশ্ন! ◈ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা তৈরি করা হচ্ছে : তথ্য উপদেষ্টা ◈ প্রতি ম‌্যা‌চের জন‌্য ৪.৮৫ কো‌টি টাকা, নতুন টাইটেল স্পনসর খুঁজছে ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ রাজধানীসহ সারা‌দে‌শে প্রতিদিন গড়ে খুন হচ্ছে ১০ জন, সহিংসতা ও হত্যাকাণ্ড কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না?

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৬, ০১:১০ দুপুর
আপডেট : ২৫ আগস্ট, ২০২৬, ০১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার ছেলেকে হত্যার চেষ্টা করছে ইরান: নেতানিয়াহু

ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেছেন যে, ইরান তার এক ছেলেকে হত্যা করার চেষ্টা করেছে। 

তবে এই দাবির পক্ষে তিনি কোনো বিশদ তথ্য বা প্রমাণ প্রকাশ করেননি। খবর স্কাই নিউজের। News

সম্প্রতি ইসরায়েলের টিভি চ্যানেল ‘চ্যানেল ১৪’-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই গুরুতর দাবিটি করেন।

সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানাননি যে কথিত এই ষড়যন্ত্রটি কখন ঘটেছিল, তার দুই ছেলের (ইয়াইর নেতানিয়াহু ও অ্যাভনার নেতানিয়াহু) মধ্যে কাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল কিংবা ঘটনাটি কত দূর গড়িয়েছিল। 

আগামী জাতীয় নির্বাচনের আগে ইসরায়েলের একটি নিরাপত্তা সংস্থা কর্তৃক তার এক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানানো সংক্রান্ত সংবাদের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে নেতানিয়াহু এই মন্তব্য করেন। 

সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘আমার ছেলেদের কথা যদি বলি—এখানে একটি অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। হ্যাঁ, ইরান আমার এক ছেলেকে লক্ষ্যবস্তু করেছিল। ইরান আমার এক ছেলেকে হত্যা করার চেষ্টা করেছিল।’ 

 

  • সর্বশেষ