শিরোনাম
◈ ভারতের মিজোরামে অস্ত্রের গোপন মজুত, পার্বত্য চট্টগ্রামে সরবরাহের ছক ◈ ইসরায়েলের রাজনীতিতে নতুন মোড়, সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট ◈ কানাডায় নতুন পিআর পাওয়ার নতুন সুযোগ, তিন বছরে নেওয়া হবে ১১ লাখ ৪০ হাজার অভিবাসী ◈ দুবলার চরে সাগরে গোসল করতে নেমে প্রাণ গেল পর্যটকের, ৩৩ ঘণ্টা পর মরদেহ উদ্ধার ◈ ক্ষতিকর উপাদান থাকায় নিষিদ্ধ গৌরী ক্রিম, দুবাইফেরত যাত্রীর কাছ থেকে ১ হাজার ৩০০ পিস জব্দ ◈ মিথিলার পর ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট উঠল সামিরা খান মাহির মাথায় ◈ লাইসেন্স ছাড়া অনলাইনে বিক্রি করা যাবে না চাঁদপুরের ইলিশ, আবেদন করতে হবে ১৫ নভেম্বরের মধ্যে ◈ আসামি ছিনিয়ে নেওয়া থেকে পুলিশ হত্যা, বাড়ছে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তাঝুঁকি ◈ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবার দেখা মিলল বিপন্ন প্রজাতির ‘যশোরের হনুমান’, ক্যাম্পাসে চাঞ্চল্য ◈ ৭ নভেম্বর কোনো দলের একক সম্পত্তি নয়, এটি জাতীয় অর্জন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৬, ০৮:৩৫ সকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৬, ০৮:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিদিন রাতে একটি এলাচ চিবিয়ে খেলে মিলতে পারে যেসব উপকার

স্বাস্থ্যের জন্য এলাচের বেশ কিছু উপকারিতার রয়েছে। বিশেষ করে রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি ছোট এলাচ চিবিয়ে খেলে শরীরের জন্য অনেক উপকার।

হজমের সমস্যা কমানো থেকে শুরু করে মুখের দুর্গন্ধ দূর করতে এলাচ বেশ উপকারী। রাতে ঘুমাতে যাওয়ার আগে এলাচ খেলে যেসব উপকারিতা পাওয়া যায়-

হজমের সমস্যা কমাতে সাহায্য করে

অনেকেরই রাতের খাবার খাওয়ার পর পেট ভার, গ্যাস কিংবা অস্বস্তির মতো সমস্যা দেখা দেয়। এলাচে থাকা কিছু প্রাকৃতিক উপাদান হজমের প্রক্রিয়াকে স্বস্তি দিতে পারে বলে মনে করা হয়। খাবারের পর একটি এলাচ চিবিয়ে খেলে মুখের স্বাদ বদলানোর পাশাপাশি হজমের অস্বস্তিও কিছুটা কমতে পারে। 

Advertisement

মন শান্ত রাখতে সহায়তা করে

এলাচের সুগন্ধ মনকে সতেজ করতে সাহায্য করে। এলাচ শরীর ও মনকে শান্ত রাখার ক্ষেত্রে উপকারী। রাতে ঘুমাতে যাওয়ার আগে এলাচ চিবিয়ে খেলে তার সুগন্ধ ও স্বাদ থেকে কিছুটা প্রশান্তি মিলতে পারে। 

দুখের দুর্গন্ধ দূর করতে ভূমিকা রাখে

এলাচকে প্রাকৃতিক মাউথ ফ্রেশনার বলা হয়। এর নিজস্ব সুগন্ধ মুখের দুর্গন্ধ ঢাকতে সাহায্য করে। বিশেষ করে রাতের খাবারের পর মুখে খাবারের গন্ধ থেকে গেলে একটি এলাচ চিবিয়ে খেতে পারেন। এতে মুখে সতেজ অনুভূতি আসতে পারে। তবে দাঁত ও মাড়ির পরিচ্ছন্নতা বজায় রাখার বিকল্প নয় এলাচ।

কীভাবে খাবেন এলাচ?

রাতে ঘুমোতে যাওয়ার আগে একটি ছোট এলাচের খোসা ছাড়িয়ে ভিতরের দানা চিবিয়ে খেতে পারেন। তবে অতিরিক্ত পরিমাণে খাওয়ার প্রয়োজন নেই। 

সূত্র : যুগান্তর 

  • সর্বশেষ