শিরোনাম
◈ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫ ◈ হবিগঞ্জের পর এবার সিলেটে এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা (ভিডিও) ◈ ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর, বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক ◈ লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ◈ তীব্র তাপপ্রবাহে বিলিয়ন ডলারের ক্ষতি বাংলাদেশের অর্থনীতিতে: বিশ্বব্যাংক ◈ পরিবর্তন শুরু করতে হবে নিজেদের মধ্য থেকেই: মির্জা ফখরুল ◈ তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা ও সংঘর্ষের ভিডিও ভাইরাল, নিজের অবস্থান যা জানালেন ডাকসু নেতা (ভিডিও) ◈ এক বছরে জামায়াতের আয় কমে ২৩ কোটি ৬৮ লাখ, ব্যয় ছাড়াল ২৩ কোটি ৯১ লাখ ◈ ‘চায়নাম্যান স্পিনার’ ক্রিকেটের প্রতিভা থেকে চাঁদাবাজির সাম্রাজ্য, সামনে এলো ডেভিড ইমনের অপরাধের নেপথ্য কাহিনি ◈ ‌ফিফা ৪০ হাজার কোটি টাকায় বিশ্বকাপ বিক্রি কর‌তে চায়! বিতর্কে জড়িয়ে আ‌ছে ডোনাল্ড ট্রাম্পের নাম 

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৬, ০২:৪৪ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘণ্টার পর ঘণ্টা রিলস দেখার নেশায় বাড়ছে থাম্ব পেন, জেনে নিন স্বস্তি পাওয়ার উপায়

স্মার্টফোন মানুষের নিত্যদিনের সঙ্গী। তবে ইনস্টাগ্রাম, ফেসবুক ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মে ঘণ্টার পর ঘণ্টা রিলস স্ক্রল করার অভ্যাসে থাম্ব পেনের মতো সমস্যা দ্রুত বাড়ছে। এই সমস্যা থেকে বুড়ো আঙুলে ব্যথা, ফোলাভাব ও জড়তা এড়াতে সচেতন হওয়া জরুরি।

স্মার্টফোন ব্যবহার করার সময় বুড়ো আঙুল বারবার একই ধরনের নড়াচড়া করে। বারবার স্ক্রল করা, টাইপ করা বা বড় স্ক্রিনের ফোন এক হাতে ধরে ব্যবহার করার ফলে বুড়ো আঙুলের জয়েন্ট ও টেনডনের ওপর অতিরিক্ত চাপ পড়ে। দীর্ঘদিন এভাবে ফোন ব্যবহার করলে বুড়ো আঙুলে ব্যথা, জড়তা এবং ক্লান্তি অনুভব হতে পারে। কিছু ক্ষেত্রে এই সমস্যা টেনডনে প্রদাহের কারণও হতে পারে।

ফোন ব্যবহার করার সময় বা পর যদি বুড়ো আঙুলে ব্যথা, ফোলাভাব, শক্ত হয়ে যাওয়া বা ক্লিক করার মতো শব্দ অনুভব করেন, তবে সেটি থাম্ব পেনের প্রাথমিক লক্ষণ হতে পারে। এছাড়া কোনও জিনিস শক্ত করে ধরতে অসুবিধা হওয়া বা বুড়ো আঙুল বাঁকাতে কষ্ট হওয়াও এই সমস্যার লক্ষণ। এমন পরিস্থিতিতে কিছুদিন স্মার্টফোনের ব্যবহার কমিয়ে দেওয়াই ভালো।

এই সমস্যা এড়াতে প্রতিদিন ফোন ব্যবহারের সময় কিছু ছোট অভ্যাস মেনে চলা দরকার। প্রতি ২০ থেকে ৩০ মিনিট অন্তর কয়েক মিনিটের বিরতি নিন। এক হাতে নয়, দুইহাতে ফোন ধরে ব্যবহার করুন, যাতে একটি বুড়ো আঙুলের ওপর অতিরিক্ত চাপ না পড়ে। প্রয়োজনে ভয়েস টাইপিং বা স্টাইলাস ব্যবহার করতে পারেন। একটানা দীর্ঘ সময় চ্যাটিং বা মোবাইল গেম খেলা এড়িয়ে চলুন এবং স্ক্রিন স্ক্রল করার জন্য শুধু বুড়ো আঙুলের উপর নির্ভর করবেন না।

বুড়ো আঙুল ও কবজির হালকা স্ট্রেচিং করলে পেশি অনেকটা শিথিল হয়। বুড়ো আঙুল ধীরে ধীরে সামনে-পিছনে নাড়ান এবং গোল করে ঘোরান। হাতের তালু খুলে আঙুলগুলো ছড়িয়ে কয়েক সেকেন্ড সেই অবস্থায় রাখুন। দিনে ২ থেকে ৩ বার এই ব্যায়াম করলে বুড়ো আঙুলের ব্যথা ও জড়তা কমাতে সাহায্য মিলতে পারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়