শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ২৮ জুন, ২০২৬, ১০:৪২ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেলে না দিয়ে আমের আঁটি দিয়েই বানান সুস্বাদু তরকারি

বাজারে এখন বিভিন্ন জাতের আমের ছয়লাভ। ছোট থেকে বড়, প্রায় সকলেরই এই ফল খেতে ভালবাসেন। কিন্তু আম খাওয়ার পর আমরা সাধারণত আঁটি ফেলে দিই। কিন্তু আমের আঁটির ভেতরের অংশ দিয়েও সুস্বাদু ও পুষ্টিকর তরকারি রান্না করা যেতে পারে। 

বিশেষজ্ঞদের মতে, আমের আঁটির ভেতরে থাকা শাঁসে বেশ কিছু উপকারী পুষ্টি উপাদান রয়েছে। এতে ফাইবার থাকে, যা হজমে সাহায্য করে। এছাড়া কিছু অ্যান্টিঅক্সিড্যান্টও পাওয়া যায়, যা শরীরকে বিভিন্ন ক্ষতিকর উপাদানের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে।

advertisement

উপকরণ

আমের আঁটির ভেতরের শাঁস ৪-৫টি, আলু ২টি (কিউব করে কাটা), বেগুন ১টি, সর্ষের তেল ২ টেবিল চামচ, কালোজিরে ১/২ চা চামচ, শুকনো লঙ্কা ২টি, হলুদ গুঁড়ো ১ চা চামচ, লঙ্কার গুঁড়ো ১/২ চা চামচ, নুন স্বাদমতো, চিনি ১/২ চা চামচ, কাঁচা লঙ্কা ২টি, জল পরিমাণমতো, ধনেপাতা কুচি সামান্য

advertisement

প্রণালী

প্রথমে আমের আঁটি ভালোভাবে ধুয়ে বাইরের শক্ত খোলস ভেঙে ভেতরের সাদা শাঁস বের করে নিন। ছোট ছোট টুকরো করে কেটে রাখুন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে কালোজিরে ও শুকনো লঙ্কার ফোড়ন দিন। এবার আলু ও বেগুন দিয়ে ২-৩ মিনিট ভেজে নিন। তারপর আমের আঁটির টুকরোগুলো দিয়ে ভালোভাবে নাড়ুন। হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন ও সামান্য চিনি দিয়ে মশলা কষিয়ে নিন। 

advertisement

প্রয়োজনমতো জল ঢেলে ঢাকনা দিয়ে ১০-১৫ মিনিট রান্না করুন, যাতে আলু ও আঁটি ভালে লভাবে সেদ্ধ হয়ে যায়। শেষে কাঁচা লঙ্কা চিরে দিন এবং আরও ২ মিনিট ফুটিয়ে নিন। ধনেপাতা ছড়িয়ে গরম গরম নামিয়ে নিন। 

এই রান্নার সবচেয়ে বড় সুবিধা হল, এতে খাবারের অপচয় কমে। সাধারণত যে আঁটি আমরা ফেলে দিই, সেটিই একটি নতুন খাবারে পরিণত হয়। 

অনেক গ্রামের বাড়িতে এখনও আমের আঁটির চচ্চড়ি, ঝোল বা ভর্তা তৈরি করা হয়। গরম ভাতের সঙ্গে এই পদ খেতে বেশ সুস্বাদু লাগে। বিশেষ করে বর্ষাকালে এই রান্নার কদর বেশি।

  • সর্বশেষ