শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পরিণতি কী, জানালেন তিন বিশেষজ্ঞ ◈ রাজধানীতে শিশু অপহরণের অভিযোগ, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল ◈ বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ ◈ তিন দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রপাত, কোথাও ভারী বর্ষণের আভাস ◈ নবম পে-স্কেলের গেজেট নিয়ে শেষ মুহূর্তে জটিলতা ◈ 'দেশের মানুষের কোনো উপকারে আসেনি': ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার প্রেসিডেন্টের ◈ 'I'm Sorry Sir' লিখে চীনা ব্যবসায়ীর কোটি টাকা নিয়ে গাড়িচালক উধাও! ◈ পাকিস্তানের বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ জন নিহত, চলছে তল্লাশি ◈ জলবায়ু ও যুদ্ধের ধাক্কা, বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ ◈ সরকার একা নয়, অংশীদারত্বে হবে চট্টগ্রামের পানি সংকটের সমাধান: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬, ০৬:৪১ বিকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্যাস সংকট ও খরচ কমাতে সিলিন্ডারের অপচয় রোধের ৫ কার্যকর উপায়

দেশে এই সময়ে প্রাকৃতিক গ্যাস ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সরবরাহে দুটোতেই সংকট দেখা দিয়েছে। ঘরের কাজে গ্যাসের খরচ বাঁচাতে অনেকের আগে থেকে প্রস্তুতি থাকে না।  গ্যাসের খরচ বাঁচাতে অনেকে মেপে-ঝুপে রান্না করেন। গ্যাসের বিকল্প হিসেবে অনেকেই বৈদ্যুতিক ও মাটির চুলা কিংবা বাইরের খাবারের ওপর নির্ভর করেন। 

অফিসের ব্যস্ততা কিংবা সারাদিনের ক্লান্তি শেষে গ্যাসের লাইনে দাঁড়ানোও কষ্টকর। হুট করে সিলিন্ডারের গ্যাস শেষ হওয়ায় রান্না বন্ধ হওয়ার উপক্রম হয় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অনেকের বাসায়। হাজার চেষ্টা করেও একটা গ্যাস সিলিন্ডার যদি এক মাস না চলে, তা হলে মাসের খরচ বাড়বেই। সংসারের খরচ বাঁচাতে সিলিন্ডারের গ্যাসের অপচয় রোধ করবেন কীভাবে, জেনে নিন এই ৫ নিয়ম। 

১) সিলিন্ডার নেওয়ার আগে সঠিক মাত্রায় গ্যাস রয়েছে কি না, তা যাচাই করতে নিজে ওজন পরিমাপ দিয়ে কিনুন। কম গ্যাসে সিলিন্ডার চলবে অল্প দিন, খরচ হবে বেশি। 

২) রান্নার আগে চাল, ডাল এবং অন্যান্য দানাশস্য ভিজিয়ে রাখুন। এতে দানাশস্য নরম হলে সিদ্ধ হতে সময় লাগবে কম, গ্যাস বাঁচবে বেশি।

৩) রান্না শুরুর আগে সব উপকরণ হাতের কাছেই রাখুন। গ্যাস জ্বালিয়ে তারপরে উপকরণ খুঁজতে যাবেন না। কড়াই শুকিয়ে গেলে তারপর তেল ঢালুন। শুকনো কড়াই চাপালে কিছুটা গ্যাস ও সময় বাঁচবে। পাশাপাশি ঢাকনা দিয়ে রান্না করুন। এতে খাবার তাড়াতাড়ি সিদ্ধ হবে। 

৪) কম আঁচে রান্না করুন। এতে রান্নায় খাবারের পুষ্টিগুণ অটুট থাকে, গ্যাসের অপচয় রোধ হয়। 

৫) সঠিক বার্নার ব্যবহার করুন। পাশাপাশি বার্নার পরিষ্কার রাখুন। এতে পরিমাণমত গ্যাস ব্যবহারে খরচ কমবে, মাস শেষে সংসারের হিসেবেও ফিরবে স্বস্তি। 

  • সর্বশেষ