শিরোনাম
◈ নারায়ণগঞ্জে রিসোর্টকাণ্ডের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে যে ব্যাখ্যা দিলেন মাওলানা মামুনুল হক ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়ায় সফরে সঙ্গী কতজন, যা জানাগেল ◈ কি হয়েছিলো কারওয়ান বাজার ও বাংলামোটর সিগন্যালের এআই ক্যামেরায়? ◈ বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত যেসব দল বাদ গেল ◈ বাংলাদেশকে ঘিরে নতুন কূটনৈতিক চাপ, ভারত-ইসরাইল বয়ানে অন্তর্নিহিত গভীর বার্তা ◈ ফাঁসির ১৫ ঘণ্টা আগে যে কারণে ছেলের খুনিকে ক্ষমা করলেন বাবা(ভিডিও) ◈ অনিয়ম আর দুর্নীতি হজ ব্যবস্থাপনায়, কোরবানির টাকা আত্মসাতের অভিযোগ ◈ ইংল্যান্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, প্রাণ গেল ১ জনের; আহত প্রায় ৯০ ◈ আমরা প্রেমে ছিলাম, নাকি কী করছি, কোনো কিছুই তো পরিষ্কার নয়: সাকলায়েনের অবসরের পর ভাইরাল পরীমনির বক্তব্য ◈ মেসিকে নিয়ে লুকোচুরি বন্ধ হোক, বললেন ব্রা‌জি‌লের রোনাল‌দো

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০৮:১৪ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় ফ্ল্যাট পাবে হাদির পরিবার

রাজধানীর লালমাটিয়ার ‘সরকারি দোয়েল’ টাওয়ারে এক হাজার ২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট পাবে গুলিতে প্রাণ হারানো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির পরিবার। এই ফ্ল্যাট কেনা ও সুসজ্জিত করার জন্য এক কোটি টাকা ‘বিশেষ অনুদান’ দিচ্ছে সরকার। ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে ওসমান হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্ত দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয় এই অর্থ বরাদ্দের অনুমোদন দিয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবেদনের এই বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
 
গৃহায়ণ মন্ত্রণালয়ের ‘আবাসিক ভবন’ বাবদ চলতি অর্থবছরে ছয় কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল, সেখান থেকে এই অর্থ খরচ করবে মন্ত্রণালয়।

এদিকে, হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদনের জমার তারিখ পিছিয়েছে। প্রতিবেদন জমার জন্য নতুন করে ২৫ জানুয়ারির দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন এই দিন ধার্য করেন।

 জুলাই অভ্যুত্থান এবং পরবর্তী বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা শরীফ ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় তিনি হামলার শিকার হন। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়