শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সিদ্ধান্ত দেবে আদালত: জাহেদ উর রহমান ◈ ৩০ বছর পরও কবর খোঁড়া নয়, সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল করলেন আদালত ◈ চীন থেকে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ, গতি পাচ্ছে প্রতিরক্ষা চুক্তি ◈ এবার আওয়ামী লী‌গের প্রতিষ্ঠাবা‌র্ষিকী নিয়ে ভারতীয় গনমাধ্যকে যা বল‌লেন শেখ হা‌সিনা ◈ দীর্ঘ অপেক্ষার পর হরমুজ প্রণালি পার হলো বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ ◈ চার দিনে ৬ বার কাঁপল দেশ: বড় কোনো দুর্যোগের পূর্বাভাস নাকি শুধুই আতঙ্ক? ◈ পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন নেইমার, বৃহষ্প‌তিবার খেল‌বেন স্কটল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে! ◈ হান্নান সরকার অনূর্ধ্ব-১৯ দলের কোচ, মেন্টর রিয়াদ ◈ হালান্ডের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে নকআউট নিশ্চিত নরওয়ের ◈ এমবাপ্পের জোড়া গোলে ইরাককে হারিয়ে নকআউটে ফ্রান্স

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬, ০৮:৩১ সকাল
আপডেট : ১৫ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুধু একটি অভ্যাসেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব

বর্তমানে অনিয়মিত জীবনযাপন ও খাদ্যাভ্যাসের কারণে শরীরে বাসা বাঁধছে ডায়াবেটিসের মতো জটিল রোগ। ধীরে ধীরে এ রোগে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে।  রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখার জন্য কেউ খাদ্যাভ্যাসের পরিবর্তন করেন, কেউ বা মন দেন শরীরচর্চায়। ডায়াবেটিসে উচ্চরক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক, পায়ে সংক্রমণ, চক্ষুরোগ, কিডনি রোগ, যৌন অক্ষমতাসহ বিভিন্ন সমস্যার কারণ হয়ে দাড়ায়। নাগরিক জীবনের কর্মব্যস্ততায় খাদ্যাভ্যাস ও শরীরচর্চায় অনেকে ভারসাম্য রাখতে পারেন না। কিন্তু দৈনন্দিন জীবনযাপনে ছোট একটি সহজ অভ্যাস রক্তে শর্করার পরিমাণ কমিয়ে ডায়াবেটিসের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

 কি সেই অভ্যাস

চিকিৎসকের মতে, প্রতি বার খাওয়ার পর ১০ মিনিট হাঁটাচলার অভ্যাস করুন। এই ছোট অভ্যাসই শরীরে বড় পরিবর্তন আনতে পারে। খাবার খাওয়ার পর রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিক ভাবেই বেড়ে যায়। খাবারের পর বসে বা শুয়ে থাকলে, শর্করা রক্তেই থেকে যায়। কিন্তু খাওয়ার পর হালকা হাঁটা শুরু করলে পায়ের পেশি সক্রিয় হয়। এই পেশিগুলি তখন রক্ত থেকে অতিরিক্ত শর্করা টেনে নেয় এবং শক্তিতে বদলে ফেলে। ফলে রক্তে শর্করার পরিমাণ ধীরে ধীরে কমে যায়।

রক্তে গ্লুকোজ়ের পরিমাণ কমে গেলে ইনসুলিন নিঃসরণের পরিমাণও কমে যাবে। তার ফলে লিভারে কম পরিমাণে ফ্যাট পৌঁছোবে। ফলে ফ্যাটি লিভারের জন্যেও এই অভ্যাস খুব গুরুত্বপূর্ণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়