শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ১০:৫৪ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেতিবাচক মানসিকতার মানুষের প্রভাব থেকে বাঁচার সহজ উপায়

টক্সিক মানুষদের চেনা সহজ নয়। যাদের আচরণ বারবার আপনার মানসিক শান্তি নষ্ট করে, আত্মবিশ্বাস কমিয়ে দেয় ও নেতিবাচক প্রভাব ফেলে আপনার জীবনে তারাই টক্সিক মানুষ। অনেক সময় আত্মীয়, বন্ধু বা সহকর্মীর মুখোশের আড়ালেও লুকিয়ে থাকেন এরা। আর একবার চিনে ফেললেও, তাদের থেকে দূরত্ব বজায় রাখা আরো কঠিন।

অনেক সময় সম্পর্ক বা পরিস্থিতির কারণে চাইলেও এড়িয়ে চলা যায় না। কিন্তু তাদের ব্যবহার আপনার মানসিক শান্তি নষ্ট করে দেয়। তাই এমন মানুষের সঙ্গে কেমন ব্যবহার করবেন, জেনে নিন ৪টি কার্যকর টিপস।

advertisement

স্পষ্ট সীমারেখা তৈরি করুন

আপনার সঙ্গে কে কতটা ঘনিষ্ঠ হবে, সেটা ঠিক করার অধিকার আপনারই। শুরু থেকেই একটা সীমারেখা টেনে দিন আপনি কী সহ্য করবেন, আর কী না। টক্সিক কেউ যদি বারবার সীমা লঙ্ঘনের চেষ্টা করে, স্পষ্ট করে বলুন। নরমভাবে হলেও জানিয়ে দিন, আপনি সম্মান চান এবং প্রত্যাশা করেন।

advertisement

পাত্তা কম দিন

এই ধরনের মানুষের বলা প্রতিটি কথায় গুরুত্ব দেওয়া বন্ধ করুন।

advertisement

তারা কী বলল, কী ভাবল; সেসব ভেবে নিজের মানসিক শান্তি নষ্ট করার মানে হয় না। তাদের নেতিবাচক মন্তব্য মনে রাখবেন না। নিজের উপর বিশ্বাস রাখুন এবং তাদের কথা থেকে দূরত্ব তৈরি করুন মানসিকভাবেই।

শান্ত থাকুন, কম কথা বলুন

টক্সিক মানুষরা প্ররোচনা দিয়ে আপনাকে উত্তেজিত করতে চায়। এই ফাঁদে পা দেবেন না। তাদের সঙ্গে যতটা সম্ভব কম কথা বলুন, কোনও ব্যক্তিগত তথ্য বা আনন্দের খবর শেয়ার করবেন না। আপনি শান্ত থাকলে, তারা বেশিক্ষণ বিরক্ত করতে পারবে না।

ইতিবাচক মনোভাব ধরে রাখুন

এই মানুষগুলো সব সময় খুঁত ধরবে আপনার ভালো কাজেও ভুল বের করার চেষ্টা করবে। কিন্তু তাদের এই নেগেটিভ ভাবনা যেন আপনার আত্মবিশ্বাস না নষ্ট করে। নিজের ভালো দিকগুলোতে মন দিন, পজিটিভ থাকুন এবং নিজের মানসিক স্বাস্থ্যকে প্রাধান্য দিন।

টক্সিক মানুষদের পুরোপুরি এড়িয়ে চলা সব সময় সম্ভব নয়, তবে নিজেকে রক্ষা করা সম্ভব। নিজের সীমানা নির্ধারণ করুন, অযথা গুরুত্ব দেবেন না, এবং শান্ত ও ইতিবাচক থাকার চেষ্টা করুন, এটাই আপনার সবচেয়ে বড় শক্তি। 

সূত্র : এই সময়

  • সর্বশেষ