শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৭ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলিকন প্যাকেট ফেলে না দিয়ে সংগ্রহ করুন

জুতা, ব্যাগ, ইলেকট্রনিক্স কিংবা ওষুধের বাক্স খুললেই ভেতরে ছোট ছোট সাদা প্যাকেট পাওয়া যায়। এগুলো হলো সিলিকা জেল প্যাকেট। সাধারণত মানুষ এগুলোকে অপ্রয়োজনীয় ভেবে ফেলে দেয়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, সিলিকা জেল আর্দ্রতা শোষণ করে নানা জিনিসকে নষ্ট হওয়া থেকে রক্ষা করে। তাই এগুলো ফেলে না দিয়ে সংগ্রহে রাখা উচিত।

সিলিকা জেল মূলত আর্দ্রতা শোষণের মাধ্যমে ভেজাভাব ও দুর্গন্ধ প্রতিরোধ করে। ঘড়ি, ক্যামেরা, গুরুত্বপূর্ণ কাগজপত্র, গহনা কিংবা চামড়ার জিনিসপত্রের কাছে রাখলে এগুলো দীর্ঘদিন ভালো থাকে। এমনকি ভেজা কাপড় বা ব্যাগে সিলিকা জেল রাখলে আর্দ্রতা দ্রুত শুকিয়ে যায়।

গবেষকরা বলছেন, অনেকেই না জেনেই এই ছোট্ট প্যাকেটটি ডাস্টবিনে ফেলে দেন। অথচ এটি পুনঃব্যবহারযোগ্য। সূর্যের আলোয় কিছুক্ষণ শুকিয়ে নিলে বা হালকা গরমে রাখলে এর আর্দ্রতা শোষণ ক্ষমতা ফিরে আসে।

তবে সতর্কতা হিসেবে বলা হচ্ছে, সিলিকা জেল খাওয়া একেবারেই নিরাপদ নয়। শিশুদের নাগালের বাইরে এটি রাখতে হবে।

বিশেষজ্ঞদের মতে, পরিবেশবান্ধব ব্যবহার নিশ্চিত করতে অপ্রয়োজনীয় মনে হলেও সিলিকা জেল প্যাকেট ফেলে না দিয়ে সংরক্ষণ করলে তা দৈনন্দিন জীবনে বহুমুখী কাজে আসবে।

  • সর্বশেষ