শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৪, ০১:৫২ রাত
আপডেট : ১২ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চা খাওয়ার পর পর পানি খেলে যা হয়

চা পান করেন না এমন মানুষ কমই আছে। অফিস কিংবা বাসা-বাড়ি, আড্ডা কিংবা অনুষ্ঠান; চা ছাড়া অনেকের চলেই না। গরম ধোঁয়া ওঠা চা এনে দেয় চাঙ্গা ভাব, দূর করে ক্লান্তি।

তবে কেউ কেউ চা পানের পরই পানি খেয়ে নেন।

গরম চায়ের পরপরই পানি খাওয়ার অভ্যাস ভালো না মন্দ, তা নিয়ে কৌতুহলও আছে।

চিকিৎসকরা বলছেন, গরম চায়ের পর ঠান্ডা পানিতে গলা ভেজানোর অভ্যাস অস্বাস্থ্যকর। এর ফলে, নানা ধরনের শারীরিক জটিলতা বাড়তে পারে।

গরম চায়ের পর পানি পান করলে যেসব অসুবিধা হতে পারে, চলুন সেগুলো জেনে নেওয়া যাক।

বদহজম : গরম যে কোনো খাবার বা পানীয় খাওয়ার পরে ঠান্ডা কিছু খাওয়া একেবারেই ঠিক নয়। এতে বদহজমের মতো নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

পেট ফাঁপা:  চায়ের পর পানি খেলে গ্যাসের সমস্যা ছাড়াও পেটের ফোলা ভাব, পেট ফাঁপা কিংবা কোষ্ঠকাঠিন্যের মতো নানা শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে।

দাঁতের সমস্যা : গরম এবং ঠান্ডা পরপর খেলে সবচেয়ে বেশি প্রভাব পড়ে দাঁত এবং মাড়িতে।

দীর্ঘ দিন এই অভ্যাস থাকলে দাঁতের এনামেল ক্ষয়ে যেতে পারে। এতে মাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
রক্তপাতের ঝুঁকি

চায়ের পর পানি খেলে শরীর অতিরিক্ত গরম হয়ে উঠতে পারে। বিশেষ করে গরমের সময় এই সমস্যা আরও বেশি হতে পারে। ফুটন্ত গরম চা খাওয়ার পর ঠান্ডা পানি খেলে শরীর অত্যধিক উত্তপ্ত হতে পারে।

এমনকি নাক থেকে রক্তপাতের ঝুঁকিও থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়