শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৪, ০৫:২৫ বিকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২৪, ০২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজানে সৌদি আরবে মাইক ব্যবহার ও সম্প্রচার সীমিত করে ৯ দফা নির্দেশনা

বিশ্বজিৎ দত্ত: [২] সৌদি ইসলামীক এফেয়ার্স মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, রমজানের সময় মসজিদে মাইক ব্যবহার করা যাবে না। শুধুমাত্র মক্কায় মসজিদুল হারাম ও মদিনার মসজিদ-এ নববীতে মাইক ব্যবহার হবে, তবে আওয়াজ উচ্চ করা যাবে না। 

[৩] নামাজের কোনও ছবি কোনও প্রচার মাধ্যমে সম্প্রচার করা যাবে না। এমনকী মসজিদে কোনও ধরনের ক্যামেরা ব্যবহার করা যাবে না। 

[৪] পরিচয়পত্র ছাড়া মসজিদে এতেকাফ করা যাবে না। সৌদি সার্ভিল্যান্স দল এই পরিচয়পত্র তদারকি করবে। 

[৫] মসজিদে কোনও শিশুকে নিয়ে যাওয়া যাবে না। 

[৬] মসজিদের ভিতরে ইফতার গ্রহণ করা যাবে না। 

[৭] মসজিদে  কোনও দান গ্রহণ করা যাবে না। বা দানের জন্য কোনও আবেদন করা যাবে না।

[৮] মসজিদের বাইরে কোনও আলাদা তাঁবু বা ঘর বানানো যাবে না। সম্পাদনা: সমর চক্রবর্তী

বিডি/এসসি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়