শিরোনাম
◈ শিল্পায়ন, প্রযুক্তি ও বিনিয়োগে বাংলাদেশ-চীন সহযোগিতার নতুন দিগন্ত ◈ বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে: ফিফার পোস্ট ◈ এক গো‌লেই মেসিকে ছাড়িয়ে রোনালদোর বিশ্ব রেকর্ড ◈ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ প্রধানমন্ত্রীর হাত থেকে কৃষক কার্ড নেওয়া আলোচিত সেই কৃষক কবির হোসেন মারা গেছেন ◈ বাংলাদেশের বৃহত্তম বন্দরে সৌদি পরিচালিত টার্মিনাল পূর্ণ সক্ষমতায় চালু হবে আগামী মাসে ◈ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে সেবা দিতে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস ◈ কেনো বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বেড়া দিচ্ছে ◈ ইংল‌্যা‌ন্ডের কাউন্টি‌তে হাসান মাহমুদের অলরাউন্ড নৈপুণ্য, মিডলসেক্সকে হারালো কেন্ট ◈ হাসিনাকে ফিরিয়ে এনে বৈদ্যুতিক শক দেওয়া হোক: সংসদে এমপি রেহেনা রানু

প্রকাশিত : ১১ জুন, ২০২৩, ০৯:০৭ সকাল
আপডেট : ১২ জুন, ২০২৩, ১২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি পৌঁছেছেন ৭০ হাজার ২৫৬ জন হজযাত্রী, মৃত্যু ১০

সাজিয়া আক্তার: বাংলাদেশ থেকে চলতি বছর এখন পর্যন্ত (১১ জুন রাত ১টা ৫৯ মিনিট) ৭০ হাজার ২৫৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৫০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৬০ হাজার ৯০৬ জন। এখন পর্যন্ত ১ লাখ ৮ হাজার ৩৫৭টি ভিসা ইস্যু করা হয়েছে। সূত্র : ঢাকা পোস্ট

রোববার (১১ জুন) এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে। হেল্পডেস্ক।

এদিকে, হজ করতে গিয়ে এখন পর্যন্ত ১০ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে আট জন পুরুষ ও দুই জন নারী। তারা সবাই মক্কায় মারা গেছেন। সবশেষ ৬ জুন মারা যাওয়া ব্যক্তির নাম মো. শহীদুল আলম (৬৭) ।

চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল। কিন্তু এবার হজের খরচ বেশি হওয়ায় প্রায় সাড়ে তিন হাজার কোটা খালি রেখেই হজের সার্বিক প্রস্তুতি শেষ করেছে সরকার। সূত্র: আর টিভি

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ২১ মে। শেষ হজ ফ্লাইট ২২ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২ জুলাই আর শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট। সম্পাদনা সাজ্জাদুল ইসলাম

এসএ/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়