শিরোনাম
◈ গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন ◈ সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ ◈ গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা, আন্তজেলা প্রবেশপথে চেকপোস্ট স্থাপন ও নিরাপত্তা জোরদারে গোয়েন্দা প্রতিবেদনে সুপারিশ ◈ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী-পুলিশসহ বিভিন্ন বাহিনীর সহযোগিতা চাইল কর্তৃপক্ষ ◈ হংকং‌য়ের বিরু‌দ্ধে জয় দি‌য়ে এশিয়া কাপ রাইজিং স্টারসে শুরু বাংলাদেশের ◈ বাবর আজম‌কে নিয়ে বারবার প্রশ্ন করায় মেজাজ হারালেন পাকিস্তান কোচ মাইক হেসন  ◈ শেখ হাসিনার স্বাক্ষর জাল করে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ফের পাসপোর্ট ও এনআইডির আবেদন ◈ শেখ হাসিনাকে পাঠানো সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ ফাঁস, যা লেখা রয়েছে ◈ রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পরিত্যক্ত বাড়িতে হামলা, গেটে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা ◈ ঐতিহাসিক বৈঠক শেষে ট্রাম্প-শি-পুতিনের যৌথ ‘শান্তি ঘোষণা’

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৩, ১১:৩৯ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২৩, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে মহানবী (সা:)’র মর্যাদা রক্ষায় আরও কঠোর আইন

রাশিদুল ইসলাম: মহানবী (সা:)র অবমাননা প্রতিরোধে পাকিস্তানে ধর্ম অবমাননা প্রতিরোধ আইন আরও কঠোর করা হল। বর্তমান আইনে ইসলাম ও মহানবী (সা:) অবমাননার অপরাধে ন্যূনতম ১০ বছর জেলের সাজা রয়েছে। সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। পাকিস্তানের সংসদে বর্তমান সরকার আইনটি সংশোধন করে তাতে মহানবী (সা:) পরিবার-পরিজন-সঙ্গীদের অবমাননাকেও এর অন্তর্ভুক্ত করছে। এই ক্ষেত্রে ন্যূনতম সাজা হবে ১০ বছর জেল এবং ১০ লাখ রুপি জরিমানা। দি ওয়াল

আইন সংশোধনের এই প্রয়াস ঘিরে পাকিস্তানের অভ্যন্তরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে সংখ্যালঘু সমাজ এবং মানবাধিকার রক্ষার সঙ্গে যুক্ত শিবিরে। পাকিস্তানে ধর্ম অবমাননা প্রতিরোধের চলতি আইনটি ইতিমধ্যেই ভয়ঙ্কর বলে চিহ্নিত হয়েছে। বহু ক্ষেত্রে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে হিন্দু ও খ্রিস্টানদের ফাঁসানোর ঘটনা সামনে এসেছে। মানবাধিকার কর্মীদের বিরুদ্ধেও আইনটির অপপ্রয়োগের অভিযোগ রয়েছে পাক প্রশাসনের বিরুদ্ধে।

পাক সংসদের ডেপুটি স্পিকার জাহিদ আক্রাম দুরানি নয়া সংশোধনীকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে সাংসদদের ধন্যবাদ দিয়েছেন। অন্যদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস ওয়াচ’-এর এশিয়ার ভারপ্রাপ্ত স্বরূপ ইজাজ বলেছেন, নয়া সংশোধনী ভয়ঙ্কর।

  • সর্বশেষ