শিরোনাম
◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ

প্রকাশিত : ২৬ জুন, ২০২৬, ০৭:২২ বিকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুরার দিনে বিশেষ খাবারের আয়োজন, ইসলামে কী বলা হয়েছে?

আশুরার দিন অনেক উলামাগণকে বলতে শোনা যায় যে, সেদিন পরিবার পরিজনের জন্য সাধ্যানুপাতে ভালো খাবারের আয়োজন করতে। কিন্তু আরেকদল আলেম এ সংক্রান্ত হাদীসকে ভিত্তিহীন বলেও প্রচারণা করছেন।

এখন প্রশ্ন হলো, আশুরার দিন পরিবারে ভালো খাবারের আয়োজনের ভিত্তি ইসলামী শরীয়তে আছে কি?

بسم الله الرحمن الرحيم

আশুরার দিন পরিবার-পরিজনের জন্য সাধ্যানুপাতে ভালো খাবারের আয়োজন সম্পর্কিত হাদীসকে ভিত্তিহীন বলা ঠিক নয়। এমন হাদীস ফাযায়েলের ক্ষেত্রে গ্রহণযোগ্য।

Advertisement

তবে লক্ষ্য  রাখতে হবে, যেন উক্ত কাজকে সাওয়াবের কাজ মনে করা না হয়। বরং আল্লাহর কাছে সারা বছরের উত্তম রিজিকের আশা-আকাঙ্খার প্রতীকী পদ্ধতি হিসেবে নেকফালি মনে করবে। [ফাতাওয়া নাওয়াজেল-১/৫০৫, আহসানুল ফাতাওয়া-১/৩৯৫, ১/৫১৩]

نا مُحَمَّدٌ، نا مُحَمَّدٌ، نا عَبْدُ اللَّهِ بْنُ سَلَمَةَ الْجُهَنِيُّ، عَنِ ابْنِ أَبِي صَعْصَعَةَ، عَنْ أَبِيهِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ وَسَّعَ عَلَى عِيَالِهِ يَوْمَ عَاشُورَاءَ أَوْسَعَ اللَّهُ عَلَيْهِ سَنَتَهُ»

হযরত আবু সাঈদ খুদরী রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, ‘‘রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আশুরার দিন তার পরিবারের উপর সচ্ছলতা দেখাবে, আল্লাহ তাআলা তার জন্য উক্ত বছরকে সচ্ছল করে দিবেন।’’[মু’জামে ইবনুল আরাবী, হাদীস নং-২২৫, আলমুজামুল আওসাত, হাদীস নং-৯৩০২, আলমু’জামুল কাবীর, হাদীস নং-১০০০৭, শুয়াবুল ঈমান, হাদীস নং-৩৫১৩, ৩৫১৫, ৩৫১৬]

ইমাম বায়হাকী উক্ত হাদীস একাধিক সনদে আনার পর মন্তব্য করেন: 

هَذِهِ الْأَسَانِيدُ وَإِنْ كَانَتْ ضَعِيفَةً فَهِيَ إِذَا ضُمَّ بَعْضُهَا إِلَى بَعْضٍ أَخَذَتْ قُوَّةً،

এই সনদগুলো যদিও জঈফ। কিন্তু এসব যখন একটি অন্যটির সাথে মিলেছে তখন তা শক্তিশালী হয়ে গেছে। [শুয়াবুল ঈমান লিলবায়হাকী, হাদীস নং-৩৫১৫, খন্ড-৫, পৃষ্ঠা ৩৩৩]

তবে এক্ষেত্রে লক্ষ্যণীয় হল, পরিবারের উপর সাধ্যানুপাতে খরচ করা জায়েজ আছে। বা খরচ করা উচিত। কিন্তু এদিন সম্মিলিতভাবে খিচুরী পাকানো, বিশাল খাবারের আয়োজন করে বিলানো, এসবই খারেজীদের সাথে মিলে যায়। যা সম্পূর্ণ পরিত্যাজ্য ও নাজায়েজ।

  • সর্বশেষ