শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩, ০৯:৩৫ সকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ০৪:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির আহ্বান

সাজ্জাদুল ইসলাম : [২] ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা দেড় মাস ধরে চালানো এই নজীরবিহীন ও তুলনাহীন এই নৃশংসতা ও গণহত্যায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি। আন্তর্জাতিক সব আইন উপেক্ষা কওে ইসরায়েলি এই হামলা থেকে রেহাই পাচ্ছে না গাজার স্কুল, মসজিদ এমনকি হাসপাতাল ও আবাসিক ভবনের অসামরিক স্থাপনাগুলোও। সূত্র: বিবিসি

[৩] এই পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। এমনকি গাজায় চলমান বর্বরতা বিশ্ব আর মোটেই বসে বসে দেখতে পারে না বলেও জানিয়েছে দেশটি।

[৪] আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রতি আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকার সরকার। প্রেসিডেন্সির মন্ত্রী খুম্বুদজো এনতশাভেনি বলেছেন, আইসিসি যদি এটি না করে তবে তা সংস্থাটির বৈশ্বিক শৃঙ্খলা রক্ষায় ‘সম্পূর্ণ ব্যর্থতার’ ইঙ্গিত দেবে। তিনি বলেন, ‘(গাজায় যা ঘটছে তা) বিশ্ব কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারে না।’

[৫]  গত ৭ অক্টোবর থেকেই গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। হিামলা থেকে বাদ যাচ্ছে না গাজার কোনও অবকাঠামো। তারা মসজিদ, গির্জা, স্কুল, হাসপাতাল ও বেসামরিক মানুষের বাড়ি-ঘর সব জায়গায় হামলা চালিয়ে আসছে।

[৬] ফিলিস্তিনি সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় নিহত হয়েছেন ১৩ হাজার ৩০০ জন । এর মধ্যে শিশু সাড়ে ৫ হাজারের বেশি। আহত হয়েছেন আরও ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি। 

[৭] খুম্বুদজো এনতশাভেনি বলেছেন, ইসরায়েলি সরকার ‘অধিকাংশ ফিলিস্তিনিদের গাজা থেকে উচ্ছেদ করে ভূখণ্ডটি দখল করার’ চেষ্টা করছে। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে কিনা তা তদন্ত করতে এরআগে বাংলাদেশ, বলিভিয়া, কোমোরোস, জিবুতি  আইসিসির কাছে একটি আবেদন জমা দিয়েছে।

এসআই/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়