শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১১ জুন, ২০২৩, ১২:১৩ রাত
আপডেট : ১১ জুন, ২০২৩, ০৪:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পর্যটকদের কাছে আকর্ষণীয় হতে পারে পাকিস্তানের ‘সিটি অব আলেক্সজান্ডার’

ইমরুল শাহেদ: ‘সিটি অব আলেকজান্ডার’ কথাটি দিয়ে সেই শহরগুলিকেই বোঝানো হয়েছে, যেগুলো আলেকজান্ডার দ্য গ্রেট প্রথমে অবরোধ ও পরে জয় করে নিয়ে ছিলেন। প্রত্নতত্ত্ববিদরা মনে করেন, এভাবে আরো নতুন নতুন আবিস্কারগুলো পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলে ভ্রমণিচ্ছুদের আরো বেশি উৎসাহিত করবে। পাকিস্তানের যে শহরটিকে ‘সিটি অব আলেকজান্ডার’ বলে উল্লেখ করা হয়েছে, সেটির আসল নাম ‘বাজিরা’। এই শহরটি কয়েক শতাব্দী আগে আলেক্সজান্ডার দখল করে নিয়েছিলেন। আল-সাদাত মার্কেটিং

বাজিরা শহরটি সোয়াত উপত্যকায় অবস্থিত। পাকিস্তানের ইতালিয়ান আর্কিওলজিক্যাল মিশন ১৯৭০ সাল থেকে এই উপত্যকায় খনন কাজ শুরু করেছে। সোয়াতে খাইবার পাখতুনখোয়া আর্কিওলজি এ্যান্ড মিউজিয়ামের পরিচালক নিয়াজ আলী শাহ মনে করেন, সাম্প্রতিক এই আবিস্কারটি ধর্মপ্রাণদের জন্য এই ঐতিহাসিক স্থানটি আকর্ষণীয় হবে। তিনি বর্তমানে ইতালিয়ান আর্কিওলজি মিশনের সঙ্গে কাজ করছেন। 

তিনি বলেন, ‘যেহেতু আমরা অন্যান্য ধর্মের প্রাচীন ইতিহাসকে বস্তুগত অবশেষের মাধ্যমে উন্মোচিত করেছি। এটি প্রাথমিকভাবে বৌদ্ধ এবং হিন্দু পর্যটকদের এই শহরটি দেখার জন্য আকৃষ্ট করবে। তারা দেখতে পাবে আমরা কিভাবে তাদের ইতিহাস সংরক্ষণ করছি।’

৩২৭ খ্রীষ্টপূর্ব সময়ে আলেক্সজান্ডার এই শহরটি অবরোধ ও দখল করে। মৌর্য সাম্রাজ্য, কুষাণ, হিন্দু শাহী এবং গজনভিদ সহ বিজয়ের পর থেকে বাজিরা বেশ কয়েকটি প্রাচীন সাম্রাজ্যেরও অংশ ছিল।
প্রত্নতাত্ত্বিকরা বলছেন, এ মাসের খনন কাজে অনাবিস্কৃত দেয়াল, বুরুজ এবং একটি দুর্গের সিঁড়ি আবস্কৃত হয়েছে। এর পাদদেশেই গড়ে উঠেছিল বাজিরা নগর বসতি। এর মাধ্যমে প্রত্নতত্ত্ববিদদের শহরটি নিয়ে স্বচ্ছ ধারণা তৈরি হয়েছে।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়