শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও প্রটোকল অফিসার নিয়োগ ◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড 

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ০৫:১৪ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২৩, ০৫:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে তথ্য পাচার: দেশদ্রোহিতায় বিচার হবে ৩ রুশ বিজ্ঞানীর

সাজ্জাদুল ইসলাম: বিজ্ঞানী আনাতোলি মাসলোভ (৭৬) এবং খ্রিস্টিয়ানোভিচ ইনস্টিটিউট অব থিওরিটিক্যাল এন্ড এপ্লাইড মেকানিক্সে (আইটিএএম) কর্মরত তার দুই সহকর্মীর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে। এক বছর আগে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আইটিএএম সাইবেরিয়ায় অবস্থিত। আল-জাজিরা

হাইপারসোনিক ক্ষেপনাস্ত্র বিজ্ঞানী মাসলোভ এবং তার সহকর্মী শিপ্লাইউক ও ভ্যালেরি জভেগিন্তসেভকে দেশদ্রোহিতার সন্দেহে গ্রেপ্তার করা হয়।  আগামী সপ্তাহে তাদের বিচার শুরু হবে। এসব বিজ্ঞানীর বিরুদ্ধে চীনের কাছে ক্ষেপনাস্ত্রের গোপন তথ্য সরবরাহের দেশদ্রোহিতার অভিযোগ করা হয়েছে।

১ জুন সেইন্ট পিটার্সবার্গ আদালতে আনাতোলি মাসলোভের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু হবে। রাশিয়ার পরবর্তী প্রজন্মের ক্ষেপনাস্ত্র নির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো এই প্রতিষ্ঠান। এর গতি শব্দের চেয়ে ১০ গুণ।

আদালত জানিয়েছে, এটি ‘সর্বোচ্চ গোপন বিষয়’। তাই এ বিচার সাংবাদিক ও জনগণের দৃষ্টির বাইরে করা হবে। এর আগে ক্রেমলিন বলেছিল যে, সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ রয়েছে। তবে অভিযোগের বিস্তারিত কিছু জানানো হয়নি।

গত মাসে রাশিয়ার পার্লামেন্ট দেশদ্রোহিতার শাস্তি ২০ বছর থেকে বাড়িয়ে যাবজ্জীবন করা হয়েছে। সম্পাদনা: তারিক আল বান্না

এসআই/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়