শিরোনাম
◈ আবারও সামনে ৪ দিনের লম্বা ছুটির সুযোগ! ◈ যুক্তরাষ্ট্রে এক মাসে রেকর্ড ৫১ হাজার অভিবাসী আটক ◈ জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী ◈ এসএসসির ফল প্রকাশ সোমবার, ওয়েবসাইট ও এসএমএসে জানার নিয়ম ◈ হামে মৃতের সংখ্যা বাড়ছেই, ২৪ ঘণ্টায় আরও ৪ মৃত্যু ◈ ‘গণঅভ্যুত্থান নিউটনের আপেল নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল’ ◈ সাড়ে ছয় বছরে ১৬ হাজার মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ১৫ হাজার ৭১২ ◈ ‘তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল’ (ভিডিও) ◈ তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার ◈ জুলাই জাদুঘর থেকে সীমান্ত হত্যা ও মোদিবিরোধী আন্দোলনের সেগমেন্ট সরানোর অভিযোগ নাহিদের

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৫৩ সকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুদানের বাজারে ভয়াবহ ড্রোন হামলা: নিহত ২৮

সুদানের মধ্যাঞ্চলীয় করদোফান অঞ্চলের একটি বাজারে ড্রোন হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও বহু মানুষ আহত হয়েছেন বলে একটি মানবাধিকার সংগঠন জানিয়েছে।

বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতা পর্যবেক্ষণকারী সংগঠন ইমারজেন্সি লয়ার্স সোমবার এক বিবৃতিতে জানায়, উত্তর করদোফান রাজ্যের সোদারি শহরের আল-সাফিয়া বাজারে ড্রোন হামলা চালানো হয়।

রোববারের (১৫ ফেব্রুয়ারি) এই হামলার সময় বাজারে অনেক মানুষ উপস্থিত ছিলেন। যার ফলে ‘মানবিক বিপর্যয় আরও ভয়াবহ আকার ধারণ করেছে’ বলে সংগঠনটি উল্লেখ করে। তাদের আশঙ্কা, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সংগঠনটি জানায়, ‘হামলার সময় বাজারে নারী, শিশু ও বৃদ্ধসহ অসংখ্য সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ঘনবসতিপূর্ণ এলাকায় বারবার ড্রোন ব্যবহার করা বেসামরিক মানুষের জীবনের প্রতি চরম অবহেলার প্রমাণ এবং এটি এমন এক উত্তেজনা সৃষ্টি করছে যা প্রদেশের স্বাভাবিক জীবনযাত্রাকে হুমকির মুখে ফেলেছে। তাই আমরা সংঘাতের উভয় পক্ষকে অবিলম্বে ড্রোন হামলা বন্ধের আহ্বান জানাচ্ছি।’

এ অঞ্চলটি বর্তমানে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে চলমান তিন বছরব্যাপী যুদ্ধের সবচেয়ে তীব্র সংঘর্ষের কেন্দ্রবিন্দু।

মরুভূমির বাণিজ্যপথের সংযোগস্থলে অবস্থিত প্রত্যন্ত শহর সোদারি, উত্তর করদোফানের রাজধানী এল-ওবেইদের প্রায় ২৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। এল-ওবেইদ শহরটি কয়েক মাস ধরে আরএসএফ ঘিরে ফেলার চেষ্টা করছে।

করদোফান অঞ্চলজুড়ে সাম্প্রতিক সময়ে প্রাণঘাতী ড্রোন হামলা বেড়েছে। দেশের গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম করিডর নিয়ন্ত্রণ নিয়ে উভয় পক্ষের মধ্যে লড়াই চলছে। এই করিডরটি পশ্চিমের আরএসএফ-নিয়ন্ত্রিত দারফুর অঞ্চল থেকে এল-ওবেইদ হয়ে সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন রাজধানী খারতুম এবং  সুদানের অন্যান্য অংশের সঙ্গে সংযোগ স্থাপন করে।

তথ্যসূত্র: আল জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়