শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৩, ১১:৫৫ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০৭:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৮ বছর পর মুসলিম নারীদের হিজাব পরিধানে নিষেধাজ্ঞা তুলে নিল জার্মানি

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: হিজাব নিষিদ্ধ সংক্রান্ত ১৮ বছর আগে করা একটি আইন বাতিল করেছে জার্মানি। কর্মক্ষেত্রে মুসলিম নারীদের ফের হিজাব পরিধানের অনুমতি দিয়েছে দেশটি। আলজাজিরা

বুধবার জার্মান কর্তৃপক্ষ হিজাব নিষেধাজ্ঞা তুলে নেয় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

সংবাদমাধ্যমটি জানাচ্ছে- জার্মান শিক্ষামন্ত্রণালয় এরই মধ্যে সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। তাতে বলা হয়েছে- ‘হিজাব ও ধর্মীয় প্রতীক পরিধানের পুরোপুরি অনুমতি দেয়া হলো।’

বিশেষ কারণ ছাড়া হিজাব পরিধানের এই সিদ্ধান্ত বহাল থাকবে বলেও ওই চিঠিতে জানানো হয়েছে। সেখানে আরো বলা হয়েছে, যতক্ষণ শান্তি ও নিরাপত্তার জন্য হিজাব ‘ক্ষতিকর’ না হবে, ততক্ষণ পর্যন্ত তা পরিধানে বাধা নেই।

জার্মানের সিনেট ডিপার্টমেন্ট ফর এডুকেশন, ইয়ুথ অ্যান্ড ফ্যামিলি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের এ মর্মে নোটিশ পাঠিয়েছে যে- হিজাব সংক্রান্ত সবশেষ এই সিদ্ধান্ত তাদের মানা আবশ্যক।

এর আগে, বার্লিনে ২০০৫ সালে একটি আইনে নারীদের হিজাব পরিধানে নিষেধাজ্ঞা দেয়া হয়। কিন্তু গত কয়েক বছর ধরে দেশটির কর্তৃপক্ষ উপলব্ধি করছে যে- এ নিষেধাজ্ঞার কারণে সেখানের সংবিধানে থাকা ধর্মীয় স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে। সেই উপলব্ধি থেকেই জার্মানিতে ফের হিজাবের অনুমতি দেয়া হলো।

এমএএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়