শিরোনাম
◈ ডিজিটাল ব্যাংকিংয়ে নতুন ঋণসুবিধা, বিল-রিচার্জে মিলবে ৫ হাজার টাকা ◈ ঋণ সংকোচনে হুমকিতে গ্রামীণ অর্থনীতি, বাড়ছে শঙ্কা ◈ নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন ◈ ‘হাসিনা কার্ড’ ঘিরে নতুন টানাপোড়েন, বাংলাদেশ-ভারত সম্পর্কে আস্থার সংকট ◈ দেবিদ্বারে গৃহবধূকে হত্যা: টুকরা টুকরা অংশ উদ্ধার, পাওয়া যায়নি মাথা ও পা ◈ দেশ ও মানুষের কল্যাণে মানবিকতা নিয়ে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত, ১১ দলীয় জোটের একক প্রার্থী চূড়ান্ত হবে রোববার ◈ কানাডায় ভারতীয়দের ওপর কড়াকড়ি, ৬ মাসে বহিষ্কার ৩,৩২৩ ◈ বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খসড়া নীতিমালা নিয়ে আলোচনাকে 'কাল্পনিক ও অসত্য' বলল সরকার ◈ বাংলাদেশে প্রথমবার চালু হচ্ছে ই-ভিসা, ৫০ লাখ ডলার বিনিয়োগে মিলবে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬, ০৩:৪৭ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশি কর্মী নিয়োগে সুখবর দিলো মালয়েশিয়া

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কেডিএন) বিদেশি কর্মী নিয়োগের কোটা আবেদনের ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা বাতিল করার ঘোষণা দিয়েছে।

শুক্রবার (৬ মার্চ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘কেস বাই কেস’ ভিত্তিতে বিদেশি কর্মী নিয়োগের আবেদনের জন্য এর আগে যে ৩১ মার্চ ২০২৬ তারিখটি শেষ সময় হিসেবে নির্ধারণ করা হয়েছিল, তা এখন থেকে কার্যকর থাকছে না অর্থাৎ বাতিল করা হয়েছে।

এর ফলে নিয়োগকর্তারা এখন থেকে নির্দিষ্ট কোনো সময়সীমার চাপ ছাড়াই কর্মী নিয়োগের আবেদন করার সুযোগ পাবেন।

এই নতুন সিদ্ধান্তের ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়ান-স্টপ সেন্টারের মাধ্যমে বিদেশি কর্মী নিয়োগের কোটা আবেদন প্রক্রিয়াটি এখন থেকে কোনো নির্দিষ্ট মেয়াদের সীমাবদ্ধতা ছাড়াই খোলা থাকবে।
 
তবে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এই পুরো প্রক্রিয়াটি সরকারের বিদ্যমান এবং ভবিষ্যৎ নীতিমালার ওপর নির্ভর করবে। অর্থাৎ, সময়সীমা না থাকলেও আবেদনকারীদের সরকারের বর্তমান শ্রম আইন ও কোটা সংক্রান্ত নিয়মাবলী কঠোরভাবে অনুসরণ করতে হবে।
  
সংশ্লিষ্ট নিয়োগকর্তা ও অংশীজনদের সুবিধার্থে মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, ওয়ান-স্টপ সেন্টারের সব ধরনের দাপ্তরিক কাজের জন্য অ্যাপয়েন্টমেন্ট বা ই-সিস্টেমের মাধ্যমে সময় নেয়া বাধ্যতামূলক।
 
আগ্রহী ব্যক্তিরা নির্ধারিত লিঙ্কে (https://que05-my.qbe.ee/KDN-OSC) গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। এছাড়া কোনো বিশেষ জিজ্ঞাসা বা তথ্যের প্রয়োজন হলে [email protected] ই-মেইলে সরাসরি যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়