শিরোনাম
◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব ◈ কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ ◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়?

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২২, ১২:১০ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২২, ০৫:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মন্দিরে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করলো হাইকোর্ট 

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মাদ্রাস হাইকোর্ট তামিলনাড়ুর সব মন্দিরে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করেছেন। পূজার স্থানগুলোর পবিত্রতা বজায় রাখার পদক্ষেপ হিসেবে মন্দিরে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এনডিটিভ 

আদালতের এই আদেশ মেনে চলা নিশ্চিত করতে মন্দিরগুলোতে নিরাপত্তাকর্মী নিয়োগ করা হবে বলেও জানিয়েছেন আদালত।

গতকাল শুক্রবার মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি আর মহাদেবন এবং জে সত্য নারায়ণ প্রসাদের একটি ডিভিশন বেঞ্চ এই আদেশ দিয়েছেন। থুথুকুডি জেলার তিরুচেন্দুরের এম সীতারামনের দায়ের করা একটি জনস্বার্থ মামলার পিটিশনে এই আদেশ দিয়েছেন বেঞ্চ। 

বিচারকেরা তাদের পর্যবেক্ষণে জানিয়েছেন, সংবিধানের ২৫ অনুচ্ছেদের অধীনে সব ব্যক্তির স্বাধীনভাবে ধর্ম পালন, অনুশীলন ও প্রচার করার অধিকার রয়েছে। এ জন্য মন্দির কর্তৃপক্ষের মন্দিরের ভেতরে মোবাইল ফোন ও ক্যামেরার ব্যবহার নিয়ন্ত্রণ করা উচিত। কারণ এসব অনুষঙ্গ (মোবাইল ফোন, ক্যামেরা) মন্দিরের প্রকৃত উদ্দেশ্য থেকে ভক্তদের দৃষ্টি সরিয়ে দেয়।

তামিলনাড়ু টেম্পল এন্ট্রি অথোরাইজেশন আইন, ১৯৪৭ অনুযায়ী, মন্দিরের ট্রাস্টি বা কর্তৃপক্ষকে মন্দিরের শৃঙ্খলা রক্ষায় প্রবিধান তৈরির ক্ষমতা দেওয়া হয়েছে।

আদালতের আদেশ অনুসারে কর্তৃপক্ষ ইতিমধ্যে তিরুচেন্দুরের সুব্রামনিয়া স্বামী মন্দিরে মোবাইল ফোন, অশালীন পোশাক ইত্যাদি নিষিদ্ধ করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়