শিরোনাম
◈ জুলাই চেতনার ওপর নির্ভর করে রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ আমার কমনসেন্স বলে, তিনি নিশ্চয়ই দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা (ভিডিও) ◈ হাসিনা দেশে এলে রাজপথে দেখা হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ◈ জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী ◈ যুদ্ধবিরতির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন ◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই ◈ ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের (ভিডিও) ◈ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ বন্ধু ইনফান্তিনোর ফোন ধরলেন না ডোনাল্ড ট্রাম্প, ফিফা প্রেসিডেন্টের বিদায় নিশ্চিত? ◈ বিশ্বকা‌পের পর সে‌প্টেম্ব‌রে লড়াইয়ে নাম‌ছে আর্জেন্টিনা, ম্যাচের নতুন সূচি প্রকাশ

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬, ০৩:১৯ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইরানের হামলা নিয়ে আরব লিগের জরুরি বৈঠক

বেশ কয়েকটি আরব দেশের ভূখণ্ডে ইরানের হামলা জরুরি বৈঠক আহ্বান করেছে আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা। আগামী রোববার (৮ মার্চ) এ বৈঠকটি অনুষ্ঠিত হবে।

শনিবার (৭ মার্চ) আরব লিগের সহকার মহাসচিব হোসাম জাকি বার্তা সংস্থা এএফপিকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকটি অনুষ্ঠিত হবে। কুয়েত, সৌদি আরব, কাতার, ওমান, জর্ডান এবং মিশরের অনুরোধে বৈঠকটি ডাকা হয়েছে বলে তিনি জানান।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে ব্যাপক হামলা শুরু করে। জবাবে ইসরাইল ও গালফের কয়েকটি দেশে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে ইরান।

আরব লিগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত এক বিবৃতিতে প্রতিবেশী আরব দেশগুলোর ওপর ইরানের হামলাকে আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে মন্তব্য করেছেন।

বুধবার (৪ মার্চ) এক বিবৃতিতে ঘেইত বলেন, এসব হামলা কেবল আন্তর্জাতিক আইনের ‘চরম’ লঙ্ঘনই নয়, বরং ‘সুপ্রতিবেশী সম্পর্কের’ মৌলিক নীতির ওপরও আঘাত।
 
ঘেইত আরও জানান, ইরানের এই আগ্রাসন আরব দেশগুলোর সঙ্গে দেশটির এক ‘নজিরবিহীন’ শত্রুতা তৈরি করেছে, যা ভবিষ্যতে দেশগুলোর পারস্পরিক সম্পর্কের ওপর ‘গভীর প্রভাব’ ফেলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়