শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২২, ১২:৫৭ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০২২, ০৫:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের সেনাপ্রধানের দায়িত্ব নিলেন জেনারেল আসিম মুনির

আসিম মুনির

আন্তর্জাতিক ডেস্ক: মঙ্গলবার পাকিস্তানের বিদায়ী সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন জেনারেল আসিম মুনির। দ্য ডন

স্থানীয় সময় সকাল ১০টায় রাওয়ালপিন্ডিতে অবস্থিত সেনাবাহিনীর সদরদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে জেনারেল বাজওয়া নতুন সেনাপ্রধান মুনিরের হাতে আনুষ্ঠানিকভাবে ক্ষমতার ব্যাটন তুলে দেন। এর মাধ্যমে অবসান হয় সেনাপ্রধান হিসেবে তার ৬ বছরের মেয়াদের।

গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জেনারেল বাজওয়ার উত্তরসূরি হিসেবে জেনারেল মুনিরকে নির্বাচন করেন। এই ঘোষণায় বেশ কয়েক সপ্তাহের জল্পনা-কল্পনার অবসান হয়।

পাকিস্তান সেনাবাহিনীর ১৭ তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল মুনির।

এই অনুষ্ঠানের আগে সাবেক ও বর্তমান সেনাপ্রধান সেনা সদরদপ্তরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সুরা ফাতিহা পাঠ করেন।

এমএএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়