শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ০৭:৪৩ বিকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২২, ১২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত মহাসাগর নিয়ে ১৯ দেশের বৈঠকে চীন, নেই ভারত

মিহিমা আফরোজ: চীনের ইউনান প্রদেশের কানমিং শহরে ভারত মহাসাগর নিয়ে ১৯ টি দেশের সাঙ্গে বৈঠক করেছে চীন। কিন্তু ১৯ টি দেশের তালিকায় নেই ভারত। ভারত মহাসাগর সংক্রান্ত বৈঠকে ভারত না থাকায় সৃষ্টি হয়েছে নানা প্রশ্নের। এনডিটিভি

ভারত মহাসাগর সংক্রান্ত বৈঠকটির আয়োজন করা হয়েছিল  গত ২১ নভেম্বর। কিন্তু এই বৈঠকে ভারতকে আমন্ত্রণ জানানো হয়নি। বৈঠকে আমন্ত্রিতদের তালিকায় ছিল পাকিস্তান, মিয়ানমার, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ,আফগানিস্তান, মালদ্বীপ, নেপাল, ইরান, ওমান, দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক, কেনিয়া, তানজানিয়া, সিসিল, মরিসাস, মাদাগাস্কার, জিবুতি ও অস্ট্রেলিয়া। 

এই বৈঠকের আয়োজন সংগঠনের প্রধান ছিলেন চীনের রাষ্ট্রদূত লুই জাওহুই। চলতি বছরের শুরুতে ভারত মহাসাগরের দ্বীপগুলোর উন্নয়নের জন্য একটি সংগঠন তৈরির প্রস্তাব দিয়েছিল বেইজিং। ২১ নভেম্বরের বৈঠকও সেই প্রস্তাবের অংশ কিনা সেটিও এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এ বৈঠকের সঙ্গে ওই প্রস্তাবের কোন সম্পর্ক নেই।

ভারত মহাসাগরের পাশ্ববর্তী দেশগুলোর যেকোন বিপর্যয় মোকাবিলার জন্য চীনের পক্ষ থেকে সংগঠন তৈরির প্রস্তাব দিয়ছে চীন। প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বেইজিং। কিন্তু বিশ্লেষকদের দাবি, অর্থের লোভ দেখিয়ে ভারত মহাসাগরের দেশগুলোকে নিজের আয়ত্বের মধ্যে নিতে চায় চীন। ভারতকে চাপে রাখার জন্য চীন এই কৌশল অবলম্বন করছে। সম্পাদনা: খালিদ আহমেদ

এমএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়