শিরোনাম
◈ ২০২৭ সালে হজে যেতে ইচ্ছুকদের জন্য সুখবর: আজ থেকে প্রাক-নিবন্ধন শুরু, শেষ সময় ২৬ সেপ্টেম্বর ◈ পূর্বাচল নতুন শহর প্রকল্পে হচ্ছে ৪ থানা ও ৬ পুলিশ তদন্ত কেন্দ্র : আইজিপি ◈ ইরানের অবস্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য জেডি ভ্যান্সের, ‘শান্তি আলোচনা’ বিতর্কে নতুন মোড় (ভিডিও) ◈ জাতীয় পরিচয়পত্র জালিয়াতি রোধে ভোটার নিবন্ধনে আসছে নতুন নিয়ম, যেসব তথ্য লাগবে ◈ খেলাপি ঋণ কমাতে সুদ মওকুফের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব‌্যাং‌কের, এই সুবিধা কারা পাবে?   ◈ ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় স্বাগতিক মেক্সিকো ◈ বিশ্বকাপে ইরানের বিদায়ে ‘খুশির নাচ নেচেছেন’ যুক্তরা‌স্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তা  ◈ শুক্রবার ঢাকায় শুরু হ‌চ্ছে আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ   ◈ আবারও ভারতে উচ্ছেদ অভিযানে ভাঙা হলো মসজিদ-মাজার ◈ বাজেট অধিবেশনে অনুপস্থিত এমপিদের কারণ দর্শানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০১:২৯ রাত
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ০১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবের ৯২ শতাংশ নারী পর্ন দেখেন

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের এক চিকিৎসক দাবি করেছেন যে, ৯২ শতাংশ সৌদি নারী পর্ন দেখেন। তার এ দাবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। চ্যানেল ২৪

যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম আল-আরাবি’র প্রতিবেদন অনুযায়ী, জেদ্দায় সৌদি সংক্রামক রোগ সোসাইটির প্রধান নিজার বাহবেরি নামের এক চিকিৎসক এক রোটানা গাল্ফ চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ২০১৪ সালে যখন তিনি প্রথম এই বিষয়ে তথ্য সংগ্রহ করা শুরু করেছিলেন, তখন তিনি দেখতে পান কেবল ২৩ শতাংশ সৌদি নারী বছরে অন্তত একটি পর্নগ্রাফিক ভিডিও দেখেন।

এরপর তিনি বলেন, ‘তবে যখন আমি ২০১৯ সালে জরিপটি পুনরায় করি তখন তিন হাজার নারীর মধ্যে ৯২ শতাংশই পর্ন দেখেন বলে জানতে পারি।’

ওই চিকিৎসক আরও বলেন, এটা জানার পর অবিবাহিত পুরুষদের সেমিনারে গিয়ে আমি তাদেরকে বলি যে- সহবাস বা সঙ্গম বিষয়টি কিভাবে জানেন এ নিয়ে আপনি আপনার স্ত্রীকে এখন আর দোষারোপ করতে পারেন না। কারণ এই বিষয়টি এখন যে কেউ চাইলেই দেখতে পারেন। 

তবে সৌদি নারীদের নিয়ে তার এ মন্তব্য রক্ষণশীল সৌদি রাজ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। কেননা সেখানে বিবাহ বহির্ভূত যৌন কার্যকলাপের বিরুদ্ধে কঠোর সামাজিক এবং ধর্মীয় নিষেধাজ্ঞা রয়েছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা তার বিরুদ্ধে একটি হ্যাশট্যাগও চালু করেছে।

তবে এসবের জবাবে ওই চিকিৎসক এক টুইট বার্তায় বলেছেন, কাউকে অপমান করা বা আঘাত দেয়ার জন্য এমনটা করেননি এবং তিনি কেবল গবেষণার ফলাফল প্রকাশ করেছেন। আর এর উদ্দেশ্য ছিল- আগের তুলনায় পর্নগ্রাফির সহজলভ্যতা প্রকাশ করা। 

বাহবেরি বলেন, ‘তিন হাজার নারীকে আমি প্রশ্ন করেছিলাম যে- আপনি কি জীবনে কখনো পর্ন ক্লিপ দেখেছেন? এবং তার উত্তরে ৯২ শতাংশই হ্যা বলেন।’ তিনি আরও বলেন, ‘তার মানে এই নয় যে, পুরো সমাজেই এটা হচ্ছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়