শিরোনাম
◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি ◈ মানসিক সমস্যায় আক্রান্তদের অবহেলা নয়, সম্মান ও সহমর্মিতা দেখাতে হবে: রাষ্ট্রপতি ◈ মানব পাচার নির্মূলে ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারেনি বাংলাদেশ : মার্কিন প্রতিবেদন ◈ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সাইকেল চালিয়ে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী ◈ রেলের টিকিট কালোবাজারি ও পাথর নিক্ষেপ বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর মিলন ◈ ম‌্যা‌ডিসন ১০ বছর পর মা‌ঠে ফিরে লজ্জার রেকর্ড কর‌লেন ◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৬, ০৮:২৯ রাত
আপডেট : ০৯ অক্টোবর, ২০২৬, ০৯:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরমুজ প্রণালিতে নৌ চলাচলের সংকট না কাটায় হতাশ এরদোয়ান

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে কয়েক মাসের প্রচেষ্টা সত্ত্বেও নৌ চলাচলে বিঘ্ন কাটিয়ে উঠতে না পারায় হতাশা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান।

সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইস্তাম্বুলে আন্তর্জাতিক বিচারবিষয়ক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক চুক্তির কার্যক্রম এবং আন্তর্জাতিক আদালতের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়ে এরদোয়ান বলেন, ‘আন্তর্জাতিক চুক্তিগুলো তাদের কার্যকারিতা হারিয়েছে। একইভাবে, আন্তর্জাতিক আদালতগুলোর দেওয়া সিদ্ধান্তও এখন আর কার্যকর করা হচ্ছে না।’

বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থারও সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট। তিনি বলেন, জাতিসংঘের ব্যবস্থা আন্তর্জাতিক সম্প্রদায়ের ইচ্ছার প্রতিফলন ঘটাতে না পারলে একে ‘বৈধ ও ন্যায়সংগত’ বলা যায় না।

  • সর্বশেষ