শিরোনাম
◈ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সাইকেল চালিয়ে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী ◈ রেলের টিকিট কালোবাজারি ও পাথর নিক্ষেপ বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর মিলন ◈ ম‌্যা‌ডিসন ১০ বছর পর মা‌ঠে ফিরে লজ্জার রেকর্ড কর‌লেন ◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে ◈ রাজধানীতে মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতায় বেড়েছে যানজট ◈ ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির, উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি ◈ ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৩২ রুটে বাস ফ্র্যাঞ্চাইজি চালুর নির্দেশ সরকারের

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৬, ০৬:৩৮ বিকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২৬, ০৬:৩৮ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ খেলতে গিয়েছে। তবে শুরুটা ভালো করতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। টাইগ্রেসদের কঠিন বাস্তবতা মনে করিয়ে দিয়ে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

আগে ব্যাট করে ১৬৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ২৫.৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ব্রিসবেনে টস হেরে আগে ব্যাট করতে নেমে গোল্ডেন ডাক মেরে ফেরেন ওপেনার ফারজানা হক। আরেক ওপেনার শারমিন সুলতানাও পারেননি বড় ইনিংস খেলতে। ৭ বলে ৪ রান করে ফিরেছেন তিনি। --- ডেইলি ক্রিকেট

তবে চেষ্টা করেছিলেন তিনে নামা শারমিন আক্তার সুপ্তা ও চারে নামা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে দুজনেই শুরুটা ভালো করলেও বড় ইনিংস খেলতে পারেননি। ২৬ বলে ২৪ রান করে ফিরেছেন সুপ্তা আর অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৮৬ বলে ২৯ রান।

সোবহানা মোস্তারি ফিরেছেন দ্রুত। শেষদিকে ৬৩ বলে ৪৫ রানের ইনিংস খেলে বাংলাদেশকে সম্মানজনক স্কোর এনে দিয়েছেন রিতু মনি। এছাড়াও ৩২ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন নাহিদা আক্তার। অস্ট্রেলিয়ার হয়ে ৯.৪ ওভারে ৩০ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেছেন অ্যানাবেল সুথারল্যান্ড। এছাড়াও দুটি উইকেট নিয়েছেন মেগান স্খ্যাট।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বোলারদের কোনো সুযোগই দেননি স্বাগতিক ব্যাটাররা। ১৮ বলে ১৯ রান করে জর্জিন ভল ফিরলেও আরেক ওপেনার পোয়েবে লিচফিল্ড খেলেন ৫৭ বলে ৭৭ রানের ইনিংস। তাতেই জয়ের ভিত পেয়ে যায় অস্ট্রেলিয়া।

বেথ মুনি ফিরেছেন দ্রুত। তবে অ্যানাবেল সুথারল্যান্ডকে নিয়ে অজিদের জিতিয়েই মাঠ ছাড়েন অ্যালিসা পেরি।
বাংলাদেশের হয়ে দুটি উইকেট নিয়েছেন হাবিবা ইসলাম। অন্যটি রাবেয়া খানের।

  • সর্বশেষ