শিরোনাম
◈ ভারতে শত শত মুসলিমকে গুলি করে পঙ্গু করার অভিযোগ : এপির অনুসন্ধানে ভয়াবহ তথ্য প্রকাশ ◈ বিশ্ববাজারে সোনার দাম কমেছে ৩৪ হাজার, দেশে কমল কত? ◈ চীন-ভারতের দ্বন্দ্ব এড়িয়ে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বাংলাদেশ ◈ জাপানে তারেক রহমানের চার দিনের সরকারি সফর : বিনিয়োগ ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা, অর্থনৈতিক অংশীদারত্বে জোরদার ◈ প‌্যা‌রি‌সে বিক্ষোভের উত্তাপ, সোমবার রাতে পিএসজির ম্যাচ ◈ ইসলামবিদ্বেষের ছায়ায় ইউরোপ, কতটা নিরাপদ মুসলিমরা? : আল-জাজিরার বিশ্লেষণ ◈ বাস-ট্রেনে হেডফোন ছাড়া গান শুনলে ও অসৌজন্যমূলক আচরণ করলে কোন দেশে কত জরিমানা? ◈ প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের: শামা ওবায়েদ ◈ বলপ্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল ভাবে মানুষ: আইজিপি ◈ মাদরাসায় বলাৎকার: কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৬, ১১:০১ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৬, ০২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ইরানকে ঘিরে নতুন করে উত্তেজনা এবং আঞ্চলিক সরবরাহ পরিস্থিতির উন্নতির পাশাপাশি বৈশ্বিক ডিজেলের ঘাটতি কমানোর উদ্যোগের প্রভাব বিবেচনা করে বিশ্ববাজারে তেলের দাম সামান্য বেড়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) প্রথম দিকের লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ২৯ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ২৭ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ১৪ ডলারে উঠেছে।

বৃহস্পতিবার তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। ওই সময় খবর আসে, ইরান নিয়ে নতুন করে হামলার বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ কারণে মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরী এবং আরও ১০ হাজার পর্যন্ত সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলার সম্ভাবনা নিয়ে ট্রাম্প বলেন, ‘এখন আমাকে একটি সিদ্ধান্ত নিতে হবে। তারা হয় খুব ন্যায্য একটি চুক্তিতে সই করবে, অথবা আর অস্তিত্ব থাকবে না’। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এ কথা বলেন বলে জানিয়েছে রয়টার্স।

এদিকে অক্টোবরে চীনের অধিকাংশ জ্বালানি রফতানি বন্ধের সিদ্ধান্তও বাজারে উদ্বেগ বাড়িয়েছে। তবে সৌদি আরবের তেল রফতানি পুনরুদ্ধার এবং ইউরোপীয় দেশগুলোকে জরুরি ডিজেল মজুত ছাড়ার জন্য যুক্তরাষ্ট্রের উদ্যোগে সেই চাপ কিছুটা কমেছে।

  • সর্বশেষ