শিরোনাম
◈ ব্রাজিল ফুটবলে বড় ধাক্কা, বন্ধ হচ্ছে বেটিংয়ের কোটি কোটি ডলার ◈ ম্যাচের ছয় দিন আগেই কলকাতায় উরুগুয়ে, আজ আসছে ব্রা‌জিল ◈ ইংল্যান্ড সফরে বাড়তে পারে বাংলাদেশের ম্যাচ সংখ্যা! ◈ বাংলাদেশে এল নিনোর প্রভাব: শীতেও বাড়তে পারে গরম, ৬ শতাধিক অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা ◈ সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা ◈ ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৪৮৪ কোটি টাকা ◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৬, ০৯:২১ সকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২৬, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সময় এসে গেছে, হয় চুক্তি নয়তো ইরানকে উড়িয়ে দেব’: ট্রাম্প

ইরানের সঙ্গে চুক্তি না হলে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

বুধবার ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হয়তো আমরা তাদের উড়িয়ে দেব’।

ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমাদের এই সিদ্ধান্ত নিতে হবে। হয় আমরা একটি চুক্তি করব। কিন্তু সময় এসে গেছে। এটি খুব শিগগিরই শেষ হবে।’

তিনি আরও বলেন, যেকোনো উপায়েই হোক, এটি খুব শিগগিরই শেষ হবে। 

সূত্র: মিডল ইস্ট আই, টাইমস অব ইসরায়েল

  • সর্বশেষ