শিরোনাম
◈ ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা, রাত থেকেই কার্যকর ◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:০৮ বিকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, সেপ্টেম্বরে কমেছে ৫ শতাংশের বেশি

মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়িয়ে দিতে পারে এমন শঙ্কার কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার ধারা অব্যাহত রয়েছে। 

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম সামান্য বেড়ে চার হাজার ১৯৫ দশমিক ৫৬ ডলারে পৌঁছালেও, পুরো সেপ্টেম্বর মাস হিসাব করলে এর দাম ৫ শতাংশের বেশি কমে গেছে। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে ফেডারেল রিজার্ভ সুদের হার চড়া রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে, যার ফলে মার্কিন ডলার আরও শক্তিশালী হয়ে উঠেছে। ডলার শক্তিশালী হওয়ায় অন্যান্য দেশের মুদ্রা ব্যবহারকারীদের জন্য ডলার দিয়ে সোনা বা অন্য কোনো ধাতু কেনা বেশ ব্যয়বহুল হয়ে পড়েছে। 

বিশেষজ্ঞদের মতে, সুদের হার বেশি থাকলে বাজারে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ সাধারণত কমে যায়, কারণ সোনা থেকে নির্দিষ্ট কোনো সুদ বা লভ্যাংশ পাওয়া যায় না। আগামী দিনে মার্কিন মূল্যস্ফীতির সূচক বা ফেডের নীতির ওপর নির্ভর করছে স্বর্ণের বাজারের পরবর্তী গতিপ্রকৃতি। সোনার পাশাপাশি রূপার দামে পতন ঘটলেও, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম কিছুটা বেড়েছে। 

  • সর্বশেষ