জর্ডানের আকাবা শিল্পাঞ্চলে অ্যামোনিয়া গ্যাস লিক হয়ে অন্তত ১১ জন আহত হয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল মামলাকা জানিয়েছে, গ্যাস ছড়িয়ে পড়ার খবর পাওয়ার পর নিরাপত্তার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দক্ষিণাঞ্চলীয় আকাবা বন্দরটি দ্রুত খালি করা হয়।
শিল্পাঞ্চলে রক্ষণাবেক্ষণের কাজের সময় গ্যাস লিকের এই দুর্ঘটনা ঘটে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় গ্যাস নির্গমন ওই কমপ্লেক্সের ভেতরেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আকাবার এই জরুরি পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা তৎপর রয়েছে।
সূত্র: আল-জাজিরা।