শিরোনাম
◈ রিকন্ডিশনড ইভি আমদানিতে নিষেধাজ্ঞা, ব্যাটারি বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিতর্ক তুঙ্গে! ◈ মামলার টার্গেটে মানসিকভাবে বিপর্যস্ত ট্রাফিক সার্জেন্টরা, মূল্যায়ন পদ্ধতি বদলানোর দাবি ◈ কান্তাসের বহর থেকে বিদায় নিচ্ছে এ৩৮০, সুপারজাম্বো যুগেরও কি অবসান? ◈ হ‌্যা‌রি কেইনের গোলে জয়ে ফিরলো বায়ার্ন মিউনিখ ◈ যুক্তরাষ্ট্রে উৎপাদন নিয়ে উদ্বেগ, বিশ্ববাজারে বাড়ল তুলার দাম ◈ লেভান্তের মা‌ঠে বার্সেলোনার স্ব‌স্তির জয় ◈ দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, বিমানবন্দরে নেমে যা বললেন ◈ জর্ডানকে আবা‌রো  হারালো বাংলাদেশ, আলপির জোড়া গোল ◈ হঠাৎ সৌদি আরবে জরুরি সতর্কতা জারি ◈ একের পর এক ক্রিকেটারকে ছাঁটাই করে বিতর্কে পাকিস্তান, তার মাঝেই জাতীয় দলে ঢুক‌তে মরিয়া শাহিন আ‌ফ্রিদি

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২১ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

শত্রুর হুমকির কোনো মূল্য নেই আমাদের কাছে: ইরানের প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জা‌তিক ডেস্ক : ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মজিদ ইবনুর রেজা বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকার ও আমাদের সিদ্ধান্ত গ্রহণকারী কাঠামো শত্রুদের হুমকিকে কোনো গুরুত্বই দেয় না। এসব হুমকির কোনো মূল্য নেই।  

ইরনা’র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মজিদ ইবনুর রেজা শত্রুদের হুমকি এবং কিছু মার্কিন কর্মকর্তার বক্তব্য প্রসঙ্গে বলেন, কিছু মার্কিন কর্মকর্তা মনে করেন, বারবার হুমকি দিলে তারা ইরানের সিদ্ধান্ত ও মনোভাব পরিবর্তন করতে পারবেন কিংবা ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ভয় দেখাতে পারবেন। কিন্তু তারা মারাত্মক ভুল করছেন।

তিনি বলেন, হুমকির পুনরাবৃত্তি থেকে এটা স্পষ্ট, শত্রুরা তথ্য ও বিশ্লেষণে অচলাবস্থায় মধ্যে পড়েছে এবং এটা তাদের যুক্তিবোধের দুর্বলতার প্রমাণ। কারণ কোনো দেশের গোয়েন্দা ও বিশ্লেষণ ব্যবস্থা যদি মাঠের বাস্তবতা সঠিকভাবে দেখতে ও বিশ্লেষণ করতে না পারলেই কেবল এমন হুমকি দিতে পারে।  

ইবনুর রেজা বলেন, শত্রুকে একটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে—ইরানের সঙ্গে হুমকির ভাষায় কথা বলা যাবে না। ইরান এসব হুমকিকে কোনো গুরুত্ব দেয় না। তাদের হুমকি আমাদের দৃষ্টিতে মূলত একটি রাজনৈতিক বার্তা বা রাজনৈতিক বিবৃতি; এর পেছনে বাস্তব সামরিক সক্ষমতার প্রমাণ নেই।

তিনি আরও বলেন, আজ মধ্যপ্রাচ্যে যে পরিস্থিতি ও বাস্তবতা দেখা যাচ্ছে, তা যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের ভুল নীতি ও ভুল হিসাবের ফল। ইরান কখনোই প্রতিবেশী দেশ ও এ অঞ্চলের জনগণের জন্য হুমকি ছিল না এবং ভবিষ্যতেও হবে না।

  • সর্বশেষ