শিরোনাম
◈ ভারতের সঙ্গে হওয়া চুক্তি যাচাই-বাছাই করা হচ্ছে: হুমায়ুন কবির ◈ এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা: ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী ◈ চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার কথা চলছে: বিমানমন্ত্রী ◈ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ◈ মাদরাসা নিয়ে বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের, বন্ধ হচ্ছে ২৫২টি ◈ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ◈ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী ◈ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনেই ৬ মৃত্যু ◈ মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ ◈ বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৯ বিকাল
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরও সাত দেশে নজর ছিল আল কায়েদার

৯/১১-র আগে লাদেনের নিশানায় ছি‌লো ভারতও! : দাবি মার্কিন গোয়েন্দা রিপোর্টে

আন্তর্জা‌তিক ডেস্ক : ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে আল কায়েদার হামলা বিশ্বের ইতিহাসে কুখ্যাত হয়ে আছে। কিন্তু তার আগেও একাধিক দেশে হামলার পরিকল্পনা করেছিল এই সন্ত্রাসবাদী সংগঠনটি। তার তৎকালীন প্রধান ওসামা বিন লাদেন নিশানায় রেখেছিলেন ভারতকেও। 

সম্প্রতি আমেরিকার একটি গোয়েন্দা রিপোর্টে তেমনটাই দাবি করা হয়েছে। ভারতের সঙ্গে রিপোর্টে আরও সাত দেশের নাম করেছে আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ।

advertisement

৯/১১-র ঘটনার ২৫ বছর পূর্ণ হয় গত শুক্রবার। সেই উপলক্ষে সিআইএ লাদেন সম্পর্কিত ৭০টিরও বেশি গোয়েন্দা তথ্য প্রকাশ করেছে। তার মধ্যে ১৯৯৮ সালের ২৮ অগস্টের একটি নথিতে দেখা গিয়েছে ভারতের নাম। ওই গোয়েন্দা রিপোর্টে দাবি, ভারত ছাড়াও পাকিস্তান, মিশর, কুয়েত, সৌদি আরব, ইয়েমেন, উগান্ডা এবং ‘সম্ভবত’ নাইজেরিয়ায় আল কায়েদা হামলার পরিকল্পনা করেছিল। যদিও এই সমস্ত নথির সংবেদনশীল অংশ বিবেচনার ভিত্তিতে গোপনই রাখা হয়েছে। --- আনন্দবাজার

সিআইএ প্রকাশিত রিপোর্টটির শিরোনাম— ‘বিন লাদেনের সন্ত্রাসবাদী নেটওয়ার্ক এখনও উদ্বেগের’। কোন সূত্র থেকে এই সমস্ত তথ্য পেয়েছেন মার্কিন গোয়েন্দারা, তা প্রকাশ করা হয়নি। ভারতে হামলার পরিকল্পনার কথা বলা হলেও মার্কিন রিপোর্টে বিশদে তা নিয়ে কিছু বলা হয়নি। ভারতের ঠিক কোন জায়গা, কোন শহরকে লাদেন নিশানা করেছিলেন, কোন সময়ে কী ভাবে হামলার পরিকল্পনা ছিল জানা যায়নি। 

advertisement

রিপোর্টে বলা হয়েছে, উত্তর আমেরিকা, ইউরোপ এবং পূর্ব এশিয়ায় লাদেনের নেটওয়ার্ক বিশ্লেষণ করে দেখা গিয়েছে, এই সমস্ত অঞ্চলে আমেরিকার সঙ্গে সম্পর্কযুক্ত যে কোনও কাঠামোকে নিশানা করা হতে পারে। আমেরিকাতেও আবার হামলার পরিকল্পনা করছিলেন লাদেন, দাবি করা হয়েছে ওই রিপোর্টে। লাদেনের নেটওয়ার্ক অন্তত ৬০টি দেশে ছড়িয়ে ছিল।

রিপোর্টে আরও দাবি, ১৯৯৮ থেকে ২০০১ সালের মধ্যে সিআইএ একাধিক বার আমেরিকার তৎকালীন প্রেসিডেন্টদের দেশে সম্ভাব্য জঙ্গি হামলা নিয়ে সতর্ক করেছিল। সতর্কবার্তা গিয়েছিল বিল ক্লিন্টন, জর্জ বুশদের কাছে।

advertisement

৯/১১-র দিন আল কায়েদার ১৯ জন জঙ্গি আমেরিকায় চারটি বিমান ছিনতাই করেছিল। তার মধ্যে দু’টি বিমান টুইন টাওয়ারে গিয়ে ধাক্কা মারে। দু’টি টাওয়ারই ধূলিসাৎ হয়ে যায়। এ ছাড়া, তৃতীয় বিমানটি পেন্টাগনে ধাক্কা মারে। চতুর্থ বিমানটি ভেঙে পড়ে পেনসিলভেনিয়ায়। ওই ঘটনায় আমেরিকায় সরকারি হিসাবে প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

  • সর্বশেষ